শিরোনাম
◈ হামে আক্রান্ত আরও ১২৪, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৫ শিশুর ◈ এক সম‌য়ের তু‌খোড় ফুটবলার আজ বাস কন্ডাক্টর ◈ ডকুমেন্টারিতে শহীদ আবু সাঈদের অনুপস্থিতি ‘দুঃখজনক’: হট্টগোলে ক্ষোভ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ◈ লাফিয়ে বাড়ল স্বর্ণের দাম, এক মাসের মধ্যে সর্বোচ্চ ◈ জুলাই চেতনার ওপর নির্ভর করে রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ আমার কমনসেন্স বলে, তিনি নিশ্চয়ই দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা (ভিডিও) ◈ হাসিনা দেশে এলে রাজপথে দেখা হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ◈ জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ফ্ল্যাট নির্মাণ শুরু সেপ্টেম্বরে: গৃহায়ণ প্রতিমন্ত্রী ◈ যুদ্ধবিরতির আশায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় পতন ◈ মাত্র ২০ মিনিটে ৭ বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২৬, ১২:১৬ রাত
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

৭ বছর পর ফিরল লাক্স সুপারস্টার, চ্যাম্পিয়ন রাজশাহীর বিদুষী বর্ণিতা

মনিরুল ইসলাম: সাত বছর বিরতির পর আবারও আয়োজন করা হলো জনপ্রিয় সৌন্দর্য প্রতিযোগিতা ‘লাক্স সুপারস্টার ২০২৫’। এবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছেন রাজশাহীর মেয়ে বিদুষী বর্ণিতা।

শুক্রবার রাতে রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জমকালো আয়োজনে বিজয়ীর হাতে ট্রফি তুলে দেওয়া হয়। ট্রফি প্রদান করেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম এবং ইউনিলিভার বাংলাদেশের প্রধান নির্বাহী রুহুল কুদ্দুস খান।

প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন পাবনার নাযাহ নাওয়ার বিনতে নুরুল এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন চট্টগ্রামের আমিনা ইসলাম।

এবারের চূড়ান্ত পর্বে অংশ নেন পাঁচ প্রতিযোগী—বিদুষী বর্ণিতা, আমিনা ইসলাম, নুসরাত আফরীন ইয়ুমনা, তিস্তা পাল ও নাযাহ নাওয়ার বিনতে নুরুল।

২০০৫ সালে শুরু হওয়া এই প্রতিযোগিতাটি কয়েক বছর নিয়মিত আয়োজনের পর বন্ধ হয়ে যায়। সর্বশেষ ২০১৮ সালে এর আয়োজন হয়েছিল। দীর্ঘ সাত বছর বিরতির পর গত বছর থেকে শুরু হয় এর ১০ম আসর।

জানা গেছে, লক্ষাধিক আবেদনকারীর মধ্য থেকে প্রাথমিক বাছাই শেষে ১১ হাজার প্রতিযোগীকে ডাকা হয়। সেখান থেকে সেরা ১০ জনকে নিয়ে গত বছরের সেপ্টেম্বর থেকে চ্যানেল আইয়ে প্রতিযোগিতার সম্প্রচার শুরু হয়।

এবারের আসরের মেন্টর হিসেবে ছিলেন জয়া আহসান, মেহজাবীন চৌধুরী এবং নির্মাতা রায়হান রাফী। আয়োজকরা জানিয়েছেন, বিজয়ী বিদুষী বর্ণিতাকে নিয়ে রায়হান রাফী একটি চলচ্চিত্র নির্মাণ করবেন। পাশাপাশি বিজয়ীদের নিয়ে নির্মাতা শিহাব শাহীন একটি ওয়েব সিনেমা নির্মাণ করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়