শিরোনাম
◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২৬, ১২:৩৭ দুপুর
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালয়ালম সিনেমা ‘দ্য গট লাইফ’-এর মিলের অভিযোগ উঠলেও 'দম' দর্শক চাহিদার তুঙ্গে 

মনিরুল ইসলাম : ঈদে ছবি 'দম'। মুক্তির পর থেকেই আলোচনায় রয়েছে দম। এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চরকি প্রযোজিত দম নিয়ে দর্শকের মধ্যে কৌতূহল ছিল ঘোষণার পর থেকেই। এর চিত্রনাট্য লিখেছেন রেদওয়ান রনি, রবিউল আলম রবি, সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর ও মো. সাইফুল্লাহ রিয়াদ।

আফরান নিশো, পূজা চেরি ও চঞ্চল চৌধুরী অভিনীত সিনেমা ‘দম’। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমাটি ঘিরে দর্শক চাহিদার তুঙ্গে। দর্শকরা দেখছেন ঈদ ছবিটি।

এদিকে, টিজার প্রকাশের পর থেকেই নকলের অভিযোগে ঘিরে আছে নিশো- পূজা- চঞ্চলদের ‘দম’ সিনেমা। মালয়ালম ছবি ‘দ্য গট লাইফ’-এর সঙ্গে মিল খুঁজে সমালোচনায় উঠে 'দম'।   তবে এসব অভিযোগ সরাসরি নাকচ করে দেন  নির্মাতা রেদওয়ান রনি।

 ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত মালয়ালম সিনেমা ‘দ্য গট লাইফ’-এর মিল খুঁজে পান। এতে সামাজিক মাধ্যমে নেটিজনরা  অভিযোগ ওঠান।

advertisement

 সম্প্রতি সিনেমাটির এক সংবাদ সম্মেলনে  রনি বলেন, শুরুতেই জানানো হয়েছিল ‘দম’ একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সারভাইভাল গল্প।  তাই এ ধরনের অভিযোগ অযৌক্তিক।

এতোকিছুর পরও ঈদ ছবি হিসেবে 'দম' সফল ব্যবসা করছে।  ছবির লোকেশন চমৎকার। সিনেমাটোগ্রাফি দেখার মত। পূজা চেরি অসম্ভব ভালো অভিনয় করেছেন। একজন পরিপক্ক অভিনেত্রীর ছাপ রেখেছেন অভিনয়ে। নিশোও ভালো করেছেন। তবে তার অভিনয় নাটক ছাড়িয়ে যায়নি বলে এক ইউটিউবার মন্তব্য করেন।

এদিকে, বৃহস্পতিবার রাতে উত্তরার ষ্টার সিনেপ্লেক্সে এক বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে সাংবাদিকসহ ছবির শিল্পী- কলাকুশলী, টিভি মিডিয়ার অনেক অভিনেতা- অভিনেত্রী উপস্থিত ছিলেন।

এ সময় 'দম' ছবির নূর চরিত্রে অভিনয়কারী নিশো সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন৷ আমি 'দম' টিমের পক্ষ থেকে দর্শকদের ধন্যবাদ জানাই। কারণ তারা আমাদের ছবিটিকে গ্রহণ করেছেন। সিনেপ্লেক্সে এসে মুভিটি দেখছেন।

তিনি বলেন, আমাকে নূর চরিত্রে কাষ্ট করার জন্য পরিচালক, প্রযোজকসহ সংশ্লিষ্টদের কাছে আমি কৃতজ্ঞ। এই চরিত্র আমি আমার সাধ্যমত ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এ সময় তিনি বলে উঠেন, আমি আসলে নূর চরিত্রে হারিয়ে গিয়েছিলাম। এর প্রেমে পড়ে গিয়েছিলাম। এখন আপনারাই বলতে পারবেন আমি কতুটুকু সফল হয়েছি।

নিশোর পরপরই এই ছবিতে ‘রানী’ চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরি বলে উঠেন আমি তো  শো শুরুর আগে আপনাদের ( সাংবাদিক)  বলেছিলাম আগে ছবিটি দেখেন তারপর বলবেন কেমন হয়েছে। তার প্রশ্নের জবাবে  উপস্থিত বিনোদন সাংবাদিকরা সমস্বরে বলে উঠেন, ভালো হয়েছে।।ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ। 

এরপর পূজা চেরি বলেন, আপনারা ভালো বলছেন শুনে ভালো লাগছে। আমরা চেষ্টা করেছি একটি ভালো ছবি উপহার দিতে। মনে হলো আমরা সফল হয়েছি।

পূজা বলেন, 'দম ' শুধু একটা সিনেমা না, এটা এমন একটা অনুভূতি, যা শেষ হওয়ার পরও মন থেকে যায় না।

  • সর্বশেষ