শিরোনাম
◈ অবৈধ প্রবেশে ‘জিরো টলারেন্স’, নতুন আইনে কড়াকড়ি ইউরোপের ◈ পাকিস্তানের ভেতরে আফগানিস্তানের বিমান হামলা, নতুন করে যুদ্ধের আশঙ্কা সীমান্তে! ◈ পুলিশের ইউনিফর্মে ফের পরিবর্তন, গাঢ় নীল-জলপাই রঙে ফিরছে পুরোনো পোশাক ◈ বাংলাদেশের জে-১০সিই যুদ্ধবিমান কেনার উদ্যোগে উদ্বিগ্ন ভারত, বাড়ছে চীনা কৌশলগত প্রভাবের শঙ্কা ◈ ব্রহ্মপুত্রে চীনের বিশাল বাঁধ প্রকল্প, নিরাপত্তা ও পানিপ্রবাহ নিয়ে শঙ্কায় ভারত! ◈ বাংলাদেশে হি'ন্দুদের জন্য আলাদা প্রদেশ করবো : চৈতালী চক্রবর্তী (ভিডিও) ◈ বাংলাদেশ সীমান্তে জমি অধিগ্রহণে গিয়ে কৃষকদের বিক্ষোভের মুখে শুভেন্দু সরকার ◈ বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ করছে চীন, দুশ্চিন্তায় ভারত ◈ দেশে হামে আরও ৪ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ১,০৭৮ জন

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৬, ০৪:১০ দুপুর
আপডেট : ১৪ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রযোজকের ড্রাইভার থেকে প্রথম সারির অভিনেতা!

চলচ্চিত্র জগতে ক্যারিয়ার গড়ার আগে অনেক তারকাকেই খুব স্ট্রাগল করতে হয়। যেখানে প্রত্যেকেরই নিজস্ব গল্প থাকে। এখানে এমন একজন তারকার কথা বলা হচ্ছে, যিনি একসময় একজন প্রযোজকের ড্রাইভার ছিলেন!

কিন্তু তারপর এতটাই কঠোর পরিশ্রম করেছেন যে আজ তিনি একজন তারকা! তার একটি ছবি অন্যান্য অনেক বড় বড় তারকার ছবিকে ছাড়িয়ে গেছে। আর তিনি হলেন জাতীয় পুরষ্কারজয়ী অভিনেতা ঋষভ শেঠি।

ঋষভ শেঠি মূলত কন্নড় চলচ্চিত্র জগতের একজন তারকা। তিনি শুধু একজন অভিনেতাই নন, একজন সফল পরিচালক ও প্রযোজকও।

ঋষভ নিজেই একবার বলেছিলেন, ‘মুম্বাই আমার কাছে খুব বিশেষ, কারণ ২০০৮ সালে আমি আন্ধেরি পশ্চিমের একটি প্রোডাকশন হাউসে অফিস বয় ছিলাম। আমি একজন প্রযোজকের ড্রাইভারও ছিলাম, তাই বুঝতেই পারছেন সিনেমা কী করতে পারে। আমি কখনও কল্পনাও করিনি যে শুধু একটা সিনেমা করে আমি এত খ্যাতি, ভালোবাসা এবং আশীর্বাদ পাব। সেই সিনেমা প্রোডাকশন হাউসের কাছে রাস্তায় বড়া পাও খেতে খেতে আমি কখনও ভাবতেও পারিনি যে আমি এই পর্যায়ে পৌঁছাবো। আমি অত্যন্ত কৃতজ্ঞ।’

২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘তুঘলক’ ছবির মাধ্যমে ঋষভ তার ক্যারিয়ার শুরু করেন। এই ছবিতে তিনি খলনায়কের ভূমিকায় অভিনয় করলেও ছবিটি হিট হয়েছিল। যদিও তার প্রথম ব্লকবাস্টার ছবি ছিল ‘লুসিয়া’, ‘বেলবটম’ও একটি ব্লকবাস্টার ছিল।

২০১৬ সালে ‘রিকি’ ছবির মাধ্যমে তিনি পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। ছবিটি হিট হয়ে ছিল। তবে ‘কান্তারা’ ছবিটিই তাকে বিশ্বব্যাপী পরিচিতি এনে দেয়। ঋষভের শেষ ছবি ছিল ‘কান্তারা চ্যাপ্টার ১’, যা ২০২৫ সালে মুক্তি পায়। ঋষভ শুধু এই ছবিটি পরিচালনাই করেননি, এতে অভিনয়ও করেছেন।

‘কান্তারা চ্যাপ্টার ১’ বিশ্বব্যাপী ৮৫০ কোটি আয় করে। এটি ভিকি কৌশলের ‘ছাবা’, রজনীকান্তের ‘কুলি’ এবং আমির খানের ‘সিতারে জামিন পার’ ছাড়িয়ে ২০২৫ সালের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী ছবি হয় ওঠে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়