শিরোনাম
◈ ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে অটল থাকার বার্তা পররাষ্ট্রমন্ত্রীর ◈ হামে আক্রান্ত আরও ১২৪, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৫ শিশুর ◈ এক সম‌য়ের তু‌খোড় ফুটবলার আজ বাস কন্ডাক্টর ◈ ডকুমেন্টারিতে শহীদ আবু সাঈদের অনুপস্থিতি ‘দুঃখজনক’: হট্টগোলে ক্ষোভ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ◈ লাফিয়ে বাড়ল স্বর্ণের দাম, এক মাসের মধ্যে সর্বোচ্চ ◈ জুলাই চেতনার ওপর নির্ভর করে রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ আমার কমনসেন্স বলে, তিনি নিশ্চয়ই দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা (ভিডিও) ◈ হাসিনা দেশে এলে রাজপথে দেখা হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ◈ জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ফ্ল্যাট নির্মাণ শুরু সেপ্টেম্বরে: গৃহায়ণ প্রতিমন্ত্রী ◈ যুদ্ধবিরতির আশায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় পতন

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৬, ০১:০২ দুপুর
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বামীর বিকৃত যৌনতা নিয়ে গোপন কথা ফাঁস করলেন অভিনেত্রী সুস্মিতা!

সংবাদ প্রতিদিন অবলম্বনে: বিচ্ছেদের পর সদ্যই নতুন করে সংসার পেতেছেন ভারতীয় অভিনেত্রী-ইনফ্লুয়েন্সার সুস্মিতা রায়। তাঁকে বহু মানুষ যেমন শুভেচ্ছা জানিয়েছেন, তেমন কটাক্ষও করেছেন অনেকে। এসবের মাঝেই সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক স্বামী সব্যসাচী চক্রবর্তীর বিকৃত যৌন ইচ্ছা, শ্বশুরবাড়ির সদস্যদের নিয়ে বিস্ফোরক দাবি করলেন অভিনেত্রী।

পাল্টা সুস্মিতার বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ তুললেন সাবেক স্বামী। ফেসবুক পোস্টে দাবি করলেন, পাঁচটা বিয়ে সুস্মিতার। বিবাহিত হওয়া সত্ত্বেও নাকি একাধিক সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী। প্রতিবাদ করে অত্যাচারিত হয়েছেন সব্যসাচী!

বিষয়টা ঠিক কী? গতকাল বৃহস্পতিবার গভীর রাতে সাবেক স্বামীর সঙ্গে একটি চ্যাটের স্ক্রিনশট শেয়ার করেন সুস্মিতা। সেখানে তাঁকে হুমকি দেওয়া হয়েছে বলেই অভিযোগ অভিনেত্রীর। এরপর তিনি লাইভে আসেন। সেখানেই অতীত তুলে ধরেন।

অভিযোগ করেন, এখনো চক্রবর্তী পরিবার, অর্থাৎ সব্যসাচী ও সায়ক তাঁর গোপন কথা ফাঁস করার হুমকি দিচ্ছেন। তাই নিজেই সব জানাবেন বলে জানান। সেই লাইভেই নিজের একাধিক বিয়ে ও সম্পর্কের কথা স্বীকার করে নেন তিনি। এরপরই সাবেক স্বামী সব্যসাচীর বিকৃত যৌনতা নিয়ে মুখ খোলেন। সুস্মিতার দাবি, বিয়ের পরও একাধিক নারীর সঙ্গে সম্পর্ক ছিল সব্যসাচীর। এখানেই শেষ নয়।

সুস্মিতার দাবি, তাঁর সামনেই একাধিক মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন সব্যসাচী। এ ছাড়া বিভিন্ন জিনিস ও টাকাপয়সা তো নিয়েছেনই। সুস্মিতার যুক্তি, তিনি ভালোবেসে সবটা মেনে নিয়েছেন। কিন্তু একটা পর্যায়ের পর বাধ্য হয়েছেন বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে। কারণ, চক্রবর্তী পরিবার চায়নি সন্তান আসুক তাঁর কোলে।

এরপরই সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করেন সব্যসাচী। তিনি লেখেন, ‘প্রথমত, সুস্মিতার এটা ৫ নম্বর বিয়ে। আমার সঙ্গে আলাপ দ্বিতীয় বিয়ের সময়। আমি একটু ধাক্কা খেলেও হজম করেছি। ওর প্রবল সন্দেহবাতিকতা আমি সহ্য করেছি। আমি মার খেয়েছি। সুস্মিতার মারধর, অশান্তি, একাধিক সম্পর্ক বাড়াবাড়ি ছিল। প্রশ্ন তুললে আমার ঘাড়ে ফেলা হতো। আমার চরিত্র নিয়ে একইভাবে প্রশ্ন উঠত। এভাবেই ও বেরিয়ে গিয়েছিল আরেক ব্যবসায়ীর সঙ্গে। একটা ওয়েব সিরিজ করেছিল তাঁর টাকায়। সুস্মিতা বরাবরই বড়লোক হতে চাইত।

‘বিয়ের পর সত্যি আমাদের আর্থিক অবস্থা ভালো ছিল না। ও এর সুযোগ নিয়ে দিনের পর দিন স্বেচ্ছাচারিতা করে গিয়েছে। বদলে আমাকে গিফট দেওয়ার ব্যবস্থা।’ ওই পোস্টেই সব্যসাচী লিখেছেন, ‘সাবাশ সুস্মিতা। আপনি জিতে গিয়েছেন। আমরা হেরে গিয়েছি। আমি হার মানলাম।’

এরপরও ফেসবুকে একাধিক পোস্ট করেন সুস্মিতা। সব্যসাচীর সঙ্গে তাঁর আর্থিক লেনদেন তুলে ধরেন। সাবেক স্বামীর ভাই সায়কের সঙ্গে তাঁর কথোপকথনের রেকর্ডিং তুলে ধরেন। সেখানেও তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। আজ শুক্রবার সকালে আরও একটি পোস্ট করেছেন সব্যসাচী। সেখানে তিনি লেখেন, এই নিয়ে আর সোশ্যাল মিডিয়ায় কোনো মন্তব্য করবেন না তিনি। চূড়ান্ত ব্যক্তিগত কথা প্রকাশ্যে আনা তাঁর উচিত হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়