শিরোনাম
◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৬, ০৭:৪৬ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ হাসিনার সঙ্গে তিশার ছবি জাদুঘরে রাখার দাবি তুলে ফারুকীকে শাওনের কটাক্ষ

অভিনেত্রী ও নির্মতা মেহের আফরোজ শাওন। অভিনয়ে তেমন দেখা না গেলেও বর্তমান সময়ের বিভিন্ন ইস্যুতে স্যোশাল মিডিয়ায় সবসময়েই সরব থাকেন। নেটিজেনদের মধ্যে একজন কট্টোর সমালোচক হিসেবে সাম্প্রতিক সময়ে বেশ পরিচিত হয়ে উঠেছেন তিনি। 

বিশেষ করে বর্তমান অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও ব্যক্তিদের ভূমিকা নিয়ে তিনি সমালোচনা ও নিন্দামূলক পোস্ট করে থাকেন। সে ধারাবাহিকতায় এবার একজন উপদেষ্টাকে ‘উপদুষ্টু’ বলে কটাক্ষের পাশাপাশি, উপদেষ্টার স্ত্রীর পুরনো শাড়ি নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন শাওন।

শুক্রবার (২৩ জানুয়ারি) ফেসবুকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মেট্রো রেলে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার একটি ছবি শেয়ার করেছেন। এই ছবিতে তিশাকে শাড়ি পরা অবস্থায় দেখা যাচ্ছে।

ছবির ক্যাপশনে শাওন লিখেছেন, ‘ছবিটা খুব সুন্দর। লিটনের ফ্ল‍্যাটের রূপকার, উপদুষ্টু পরিচালক সাহেবের স্ত্রীর শাড়িটাও বেশ! এই ছবি বড় করে বাঁধিয়ে উপদুষ্টু মহোদয়ের তত্ত্বাবধানে বানানো জুলাই স্মৃতি জাদুঘরে রাখার জোর দাবি জানাচ্ছি।’

advertisement

পোস্টটি প্রকাশের পর থেকে ফেসবুকে এ নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা । 

তিনি অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে ইঙ্গিত করে কটাক্ষ করেছেন বলেই নেটিজেনদের ধারনা। 

২০০৪ সালে মুক্তি পাওয়া ফারুকীর ‘ব্যাচেলর’ ছবির একটি আলোচিত স্থান ছিল লিটনের ফ্ল্যাট। সেখানে একান্ত সময় কাটাতে যেত প্রেমিক-প্রেমিকারা।

বহু বছর পর আবারও সিনেমার ওই ঘটনা মনে করিয়ে দিয়েছেন এ অভিনেত্রী।

সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ