শিরোনাম
◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২৬, ১০:৫৬ দুপুর
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রবাসে তারকামেলা, যুক্তরাষ্ট্রে চার নায়কের সঙ্গে শাবনূর

প্রায় মাসখানেক ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন অস্ট্রেলিয়ায় বসবাস করা ঢালিউড অভিনেত্রী শাবনূর। আরও কয়েক দিন সেখান থাকবেন বলে জানিয়েছেন অভিনেত্রী। এর আগে গত বছরের এপ্রিলে অস্ট্রেলিয়ার সিডনি থেকে ঢাকায় এসেছিলেন তিনি।

ঢাকায় ছিলেন মাত্র ৮ ঘণ্টা। এরপর অসুস্থ মাকে নিয়েই আবার উড়াল দেন অস্ট্রেলিয়ার উদ্দেশে। তখন জানিয়েছিলেন, বছর শেষে ঢাকায় ফিরবেন তিনি। তা আর হয়নি। তবে ঢাকা না ফিরে গন্তব্য বদল হয় যুক্তরাষ্ট্রে।

এ সিদ্ধান্তের পেছনে বড় ভূমিকা ছিল তার ছেলে আইজান নেহানের। শাবনূর ছেলেকে জিজ্ঞেস করেছিলেন, সে আমেরিকা যেতে চায় কিনা। উত্তর ছিল—হ্যাঁ। অতঃপর যুক্তরাষ্ট্রের ছুটে যান অভিনেত্রী। সেখানে অবস্থানকালে দেশীয় চলচ্চিত্রের কয়েকজন পরিচিত মুখের সঙ্গে সাক্ষাৎ হয়।

সমসাময়িক অভিনয়শিল্পীদের মধ্যে ছিলেন প্রিয়দর্শনী মৌসুমী, অভিনেতা অমিত হাসান, কাজী মারুফ, জায়েদ খান, ইমন ও আলেকজান্ডার বো প্রমুখ। বিদেশের মাটিতে দীর্ঘদিন পর তাদের সঙ্গে আনন্দমুখর সময় কাটান অভিনেত্রী। জায়েদ খান ফেসবুকে শাবনূরের সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘নায়িকাকে আমাদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা।’

সামাজিক মাধ্যমে এ ছবি ভাইরাল হতেই নানা রকম মন্তব্য করেছেন নেটিজেনরা। তারা লিখেছেন—শাবনূর মানেই এক আলাদা মায়া। আজও একই সৌন্দর্য, একই সৌম্যতা। শাবনূর হলো বাংলা সিনেমার চিরসবুজ সৌন্দর্য। শাবনূরকে দেখলে মনে হয় সময় যেন থেমে গেছে! কি নির্মল হাসি আর শান্ত উপস্থিতি। শাবনূর আজও ঠিক তেমনই সবার হৃদয় ছুঁয়ে যান। সূত্র: যুগান্তর

  • সর্বশেষ