শিরোনাম
◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৬, ০৬:২৯ বিকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে মধুমিতা

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। সৌরভ চক্রবর্তীর সঙ্গে মাত্র ১৮ বছর বয়সে গাঁটছড়া বেঁধেছিলেন তিনি। কিন্তু সেই সংসার টেকেনি। এবার দীর্ঘদিনের বন্ধু দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে বাগদান সম্পন্ন করলেন ‘বোঝেনা সে বোঝেনা’র সেই পাখি।

রোববার (১৮ জানুয়ারি) নিজের স্যোশাল মিডিয়ায় এক পোস্টে মধুমিতা তার বাগদানের কথা জানিয়েছেন।

এসময় পোস্টে বাগদানের সেই আবেগঘন মুহূর্তের ভিডিও-ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন ‘শুধুই আমার’।

ভিডিওতে দেখা যায়, হবু স্বামীর আঙুলে আংটি পরিয়ে দিচ্ছেন মধুমিতা; আবার মধুমিতার আঙুলেও আংটি পরিয়ে দেন দেবমাল্য। এরপর দুজনেই তারা তাদের হাতের ছবি দেখিয়ে পোজ দেন। 

advertisement

আনন্দবাজারের এক প্রতিবেদন অনুযায়ী, সবকিছু ঠিক থাকলে ২৩ জানুয়ারি প্রেমিকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন মধুমিতা-দেবমাল্য।

এর আগে আনন্দবাজারের সঙ্গে মধুমিতা তার বিয়ের নিয়ে কথা বলেছিলেন। 

সে সময় তিনি বলেছেন, ‘বাড়িতে এখন তোড়জোড় চলছে। আসলে আমাদের বাড়িতে অনেক বছর কোনো অনুষ্ঠান হয় না। তাই পুরোহিত ঠিক করা থেকে শুরু করে তত্ত্ব সাজানো, শুটিংয়ের ফাঁকে ফাঁকে সব করতে হচ্ছে। রাতে বাড়ি ফেরা থেকে পরেরদিন শুটিংয়ে যাওয়া পর্যন্ত কাজ চলছে।’

বিয়ে উপলক্ষে বর্তমানে নানা পদের খাবার খাচ্ছেন মধুমিতা সরকার। 

এ তথ্য উল্লেখ করে এই অভিনেত্রী বলেছেন, ‘আইবুড়োভাত খাওয়াটা জমিয়ে চলছে। যদিও এখনো অনেকটাই বাকি। এটা একটা বড় স্ট্রাগল। সকলেই তো ভালোবেসে আয়োজন করে। আমি বুঝতে পারছি না আসলে কী করব। কোনটা খাব আর কোনটা ছাড়ব। কিন্তু অ্যাটেন্ড করলেও আমি খাচ্ছি কম।’

বিয়ের জন্য মুখিয়ে আছেন মধুমিতা সরকার। এ বিষয়ে তিনি বলেন, ‘ওই মুহূর্তটার জন্য আমি মুখিয়ে আছি। খালি দিন গুনছি। মনে হচ্ছে, এই তো আর কয়েকদিন। তার পরেই নতুন করে জীবন কাটবে।’

জানা যায়, বারুইপুর রাজবাড়িতেই হবে বিয়ের এলাহি আয়োজন। সাবেকি সাজই প্রথম পছন্দ মধুমিতা ও দেবমাল্যর। সেভাবেই সাজবেন দুজনে। রিসেপশন হবে ২৫ জানুয়ারি। এ অনুষ্ঠান হবে অবশ্য শোভাবাজার রাজবাড়িতে। বিনোদুনিয়ার অনেককেই যে মধুমিতা-দেবমাল্যর বিয়েতে উপস্থিত থাকতে পারেন, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে বিষয়টি নিয়ে মধুমিতার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ভারতীয় টেলিভিশন স্টার জলসায় প্রচারিত ‘বোঝেনা সে বোঝেনা’ ধারাবাহিকে ‘পাখি’ চরিত্রে অভিনয় করে তুমুল দর্শকপ্রিয়তা লাভ করেন মধুমিতা সরকার।

সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ