শিরোনাম
◈ বাংলাদেশকে ঘিরে নতুন কূটনৈতিক চাপ, ভারত-ইসরাইল বয়ানে অন্তর্নিহিত গভীর বার্তা ◈ ফাঁসির ১৫ ঘণ্টা আগে যে কারণে ছেলের খুনিকে ক্ষমা করলেন বাবা(ভিডিও) ◈ অনিয়ম আর দুর্নীতি হজ ব্যবস্থাপনায়, কোরবানির টাকা আত্মসাতের অভিযোগ ◈ ইংল্যান্ডে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, প্রাণ গেল ১ জনের; আহত প্রায় ৯০ ◈ আমরা প্রেমে ছিলাম, নাকি কী করছি, কোনো কিছুই তো পরিষ্কার নয়: সাকলায়েনের অবসরের পর ভাইরাল পরীমনির বক্তব্য ◈ মেসিকে নিয়ে লুকোচুরি বন্ধ হোক, বললেন ব্রা‌জি‌লের রোনাল‌দো ◈ নিরাপদ অবস্থানে বাংলাদেশ: দেশে খাদ্যশস্যের মজুদ ২০ লাখ ৬০ হাজার টন ছাড়াল ◈ ফিফার পাওয়ার র‍্যাঙ্কিংয়ে লিও‌নেল ‌মে‌সি শীর্ষে ◈ মেসির বাবাকে মৃত ঘোষণা করে চাকরি হারালেন আ‌র্জেন্টিনার লুজু টি‌ভির উপস্থাপিকা ◈ জানাগেল অর্থ পাচারের ভয়াবহ চিত্র, যে ৫ কারণে সুইস ব্যাংকে টাকা পাচার করা হয়

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৬, ০৩:৩৩ দুপুর
আপডেট : ১২ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

রবীন্দ্রনাথের গল্পে এবার অভিনয় করছেন চঞ্চল চৌধুরী আর পরীমনি

 

মনিরুল ইসলাম :  নোবেল বিজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।  খুলনার পিঠাভোগ গ্রামে কবির পূর্বপুরুষের বসবাস। পদ্মার চরে বসে তাঁর ‘সোনার তরী’, ‘চিত্রা’, ‘চৈতালি’, ‘গল্পগুচ্ছ’ রচনা। বিশ্বকবির ছোটগল্প এবার বাংলাদেশের বড়পর্দায়।

শনিবার রাতে কলকাতা থেকে প্রচারিত আনন্দবাজার ডট কম অনলাইনের বিনোদনমবিভাগের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

 এতে বলা হয়, বাংলাদেশ সংবাদমাধ্যমসূত্রে খবর, রবীন্দ্রনাথের ছোটগল্প ‘শাস্তি’কে রুপোলি পর্দায় তুলে ধরতে চলেছেন কানাডানিবাসী পরিচালক লীসা গাজী। তাঁর ছবি দিয়ে প্রথম পর্দাভাগ করবেন চঞ্চল চৌধুরী-পরীমণি!

খবর সত্যি? জানতে আনন্দবাজার ডট কম কথা বলেছে উভয়ের সঙ্গেই। দুই বাংলার খ্যাতনামী অভিনেতা চঞ্চল এক বার্তায় লিখে জানিয়েছেন, এই প্রথম তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের কোনও গল্পে অভিনয় করতে চলেছেন। পরীমণির সঙ্গেও তাঁর প্রথম কাজ। কোন ভূমিকায় দেখা যাবে তাঁকে? অভিনেতার বার্তা, “সোমবার ঘোষণা হবে।পরিচালক সবিস্তার বলবেন। তবে শুটিংয়ের দেরি আছে । আর প্রস্তুতি অবশ‍্যই কিছু দিন আগে থেকে নেব।

মালয়েশিয়া থেকে কথা বলেছেন নায়িকার বিশ্বস্ত  তুরান মুন্সী। তাঁর কথায়, “গত তিন মাস ধরে এই ছবির কথা চলছে। প্রায় প্রতি দিন পরীমণির কাছে কোনও না কোনও ছবিতে অভিনয়ের জন্য ফোন আসে। চিত্রনাট্য পছন্দ না হলে রাজি হন না উনি।” তুরান জানিয়েছেন, ‘শাস্তি’ গল্প পড়ে ভাল লেগেছে নায়িকার। তিনি তাই রাজি। সোমবার ছবির চুক্তিপত্রে সই করবেন পরীমণি। চলতি বছরের শেষ থেকে শুটিং শুরু।

শাস্তি’ গল্প দুই ভাই দুখিরাম আর ছিদামের। রাগের মাথায় দুখিরাম খুন করে তার স্ত্রীকে। দাদাকে বাঁচাতে ছিদাম খুনের দায় চাপিয়ে দেয় তার স্ত্রী চন্দরার কাঁধে। খুনের অভিযোগে জেলবন্দি চন্দরা। নিজের ভুল বুঝতে পেরে আদালতে দায় স্বীকার করে দুখিরাম। অভিমানী চন্দরার মুখে কুলুপ। ও পার বাংলার 

জানা গেছে , এই গল্পকেই আধুনিক সময়ের উপযোগী করে নেওয়া হবে। অনুমান, ‘চন্দরা’র ভূমিকায় দেখা যেতে পারে পরীমণিকে।

নায়িকার বিশ্বস্ত  আরও বলেছেন, “চঞ্চল ভাইয়াকেও অনেক বছর ধরে চিনি। ওঁর সঙ্গে ‘লাইন ম্যানেজার’ হিসাবে আমার প্রথম কাজ ‘মনপুরা’ ছবিতে। মোট পাঁচটি ছবিতে ওঁর সঙ্গে ছিলাম। তার মধ্যে তিনটি ছবি গিয়াসউদ্দিন সেলিম ভাইয়া পরিচালনা করেছেন। তুরানের মতে, দুই বাংলার অভিনেতার মতো অমায়িক মানুষ তিনি খুবই কম দেখেছেন। সবাই আশাবাদী, বড়পর্দায় ওঁদের অভিনয় সকলের প্রশংসা কুড়াবে। শুটিংয়ের আগে পরিচালক বেশ কিছু দিন অভিনেতাদের মহড়া দেওয়াবেন।

এ বছর মুক্তি পাবে পরীমণি অভিনীত ‘প্রীতিলতা’। এই ছবিতে স্বাধীনতাসংগ্রামী প্রীতিলতা ওয়াদ্দেদারের ভূমিকায় দেখা যাবে তাঁকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়