শিরোনাম
◈ আমরা প্রেমে ছিলাম, নাকি কী করছি, কোনো কিছুই তো পরিষ্কার নয়: সাকলায়েনের অবসরের পর ভাইরাল পরীমনির বক্তব্য ◈ মেসিকে নিয়ে লুকোচুরি বন্ধ হোক, বললেন ব্রা‌জি‌লের রোনাল‌দো ◈ নিরাপদ অবস্থানে বাংলাদেশ: দেশে খাদ্যশস্যের মজুদ ২০ লাখ ৬০ হাজার টন ছাড়াল ◈ ফিফার পাওয়ার র‍্যাঙ্কিংয়ে লিও‌নেল ‌মে‌সি শীর্ষে ◈ মেসির বাবাকে মৃত ঘোষণা করে চাকরি হারালেন আ‌র্জেন্টিনার লুজু টি‌ভির উপস্থাপিকা ◈ জানাগেল অর্থ পাচারের ভয়াবহ চিত্র, যে ৫ কারণে সুইস ব্যাংকে টাকা পাচার করা হয় ◈ লঙ্কান প্রিমিয়ার ক্রিকেট লি‌গে খেলার এনওসি পেলেন ৫ ক্রিকেটার ◈ বিশ্বকাপের অনুশীলনে ঘাসের মধ্যে বিষধর কপারহেড সাপ, আতঙ্কে জার্মান ফুটবল দল ◈ বড় বিনিয়োগে বদলাচ্ছে পতেঙ্গা টার্মিনাল, আসছে ৩০ মিলিয়ন ডলারের চার এসটিএস ক্রেন ◈ অস্ট্রেলিয়াকে হারিয়ে নকআউটে স্বাগতিক যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২৬, ০৭:১৩ বিকাল
আপডেট : ১৬ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধানুশ ও ম্রুণাল ঠাকুরের বিয়ের গুঞ্জন: সত্যতা নিয়ে যা বললেন ম্রুণাল

বলিউড ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় দুই তারকা ধানুশ ও ম্রুণাল ঠাকুরের বিয়ের গুঞ্জনে মেতে উঠেছে নেটিজেনরা। শোনা যাচ্ছে, ভালোবাসা দিবসেই নাকি গাঁটছড়া বাঁধবেন এ জুটি। 

তবে এমন শোনা কথা নিয়ে তোলপাড়ের মধ্যেই ম্রুণাল একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়ে আরও ধোঁয়াশা তৈরি করেছেন। শুধু তাই নয়, এই বিয়ের গুঞ্জন সত্য নয় বলে নাকি দাবি করেছেন ধানুশ।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনযায়ী, বিয়ের গুঞ্জনের পর নীরবতা ভেঙে স্যোশাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করেছেন ম্রুণাল। 

ভিডিওটিতে দেখা যায়, একটি নৌকার ওপর দাঁড়িয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন তিনি। 

ক্যাপশনে লিখেছেন, ‘স্থির, উজ্জ্বল ও অটল’। 

এদিকে আর ম্রুণালের এই পোস্টের ক্যাপশন দেখে নানা প্রশ্ন তৈরি হয় তাদের ভক্তদের মনে। 

অনেকের ধারণা, ম্রুণাল হয়তো বোঝাতে চাইছেন, চারপাশের এসব গুঞ্জন তাকে মোটেও বিচলিত করছে না।

এদিকে, বিয়ের গুঞ্জনকে পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ম্রুণালের ঘনিষ্ঠ এক সূত্র। 

ওই সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যমে বলা হচ্ছে, আগামী মাসে বিয়ের কোনো পরিকল্পনাই নেই অভিনেত্রীর। কারণ ফেব্রুয়ারিতে তার বড় বাজেটের সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। এছাড়া মার্চ মাসেই মুক্তি পাবে তার একটি তেলুগু সিনেমা।

বর্তমানে ম্রুণাল অভিনেতা সিদ্ধার্থ চতুর্বেদীর সঙ্গে ‘দো দিওয়ানে শেহের মে’ সিনেমার কাজ ও প্রচারণা নিয়ে প্রচণ্ড ব্যস্ত সময় পার করছেন। পেশাগত জীবনের এমন গুরুত্বপূর্ণ সময়ে বিয়ের মতো বড় কোনো সিদ্ধান্ত নেওয়া ম্রুণালের জন্য একপ্রকার অসম্ভব। 

অন্যদিকে ধানুশ নিজেও সংবাদমাধ্যমে এই খবরকে ভুয়া ও ভিত্তিহীন বলে দাবি করেছেন।

গত বছরের আগস্ট মাসে ম্রুণালের ‘সন অব সর্দার টু’ সিনেমার প্রিমিয়ারে ধানুশের উপস্থিতি থেকেই মূলত এই আলোচনার শুরু। ৪২ বছর বয়সী ধানুশ এবং ৩৩ বছর বয়সী ম্রুণালের এই অসমবয়সী প্রেম নিয়ে চর্চাও কম হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়