শিরোনাম
◈ আমরা প্রেমে ছিলাম, নাকি কী করছি, কোনো কিছুই তো পরিষ্কার নয়: সাকলায়েনের অবসরের পর ভাইরাল পরীমনির বক্তব্য ◈ মেসিকে নিয়ে লুকোচুরি বন্ধ হোক, বললেন ব্রা‌জি‌লের রোনাল‌দো ◈ নিরাপদ অবস্থানে বাংলাদেশ: দেশে খাদ্যশস্যের মজুদ ২০ লাখ ৬০ হাজার টন ছাড়াল ◈ ফিফার পাওয়ার র‍্যাঙ্কিংয়ে লিও‌নেল ‌মে‌সি শীর্ষে ◈ মেসির বাবাকে মৃত ঘোষণা করে চাকরি হারালেন আ‌র্জেন্টিনার লুজু টি‌ভির উপস্থাপিকা ◈ জানাগেল অর্থ পাচারের ভয়াবহ চিত্র, যে ৫ কারণে সুইস ব্যাংকে টাকা পাচার করা হয় ◈ লঙ্কান প্রিমিয়ার ক্রিকেট লি‌গে খেলার এনওসি পেলেন ৫ ক্রিকেটার ◈ বিশ্বকাপের অনুশীলনে ঘাসের মধ্যে বিষধর কপারহেড সাপ, আতঙ্কে জার্মান ফুটবল দল ◈ বড় বিনিয়োগে বদলাচ্ছে পতেঙ্গা টার্মিনাল, আসছে ৩০ মিলিয়ন ডলারের চার এসটিএস ক্রেন ◈ অস্ট্রেলিয়াকে হারিয়ে নকআউটে স্বাগতিক যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৬, ০৭:৩৭ বিকাল
আপডেট : ১৬ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তারা সুতারিয়া ও বীর পাহাড়িয়ার বিচ্ছেদের গুঞ্জন

বলিউড অভিনেত্রী তারা সুতারিয়া ও অভিনেতা বীর পাহাড়িয়ার ব্যক্তিগত জীবন নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। সামাজিক মাধ্যমে কয়েক দিন ধরেই তাদের বিচ্ছেদের গুঞ্জন ঘুরপাক খাচ্ছে। নেটিজেনরা তাদের প্রতিটি উপস্থিতি, পোস্ট আর ক্যাপশন খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন। সেই জল্পনাকে আরও উসকে দিয়েছে বীর পাহাড়িয়ার সাম্প্রতিক এক রহস্যময় পোস্ট, যা দেখে অনেক ভক্তই তাদের আবার একসঙ্গে দেখার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন।

চলতি মাসের শুরুতেই এ বিচ্ছেদের গুঞ্জন মাথাচাড়া দেয়। এপি ঢিলনের একটি কনসার্টের পুরোনো একটি বিতর্কিত ভিডিও নতুন করে ভাইরাল হলে বিষয়টি আলোচনায় আসে। তারা সুতারিয়া সেই ভিডিওকে ‘পেইড পিআর’ বলে ভুয়া দাবি করে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। 

শুরুতে বীর পাহাড়িয়া তার পাশে দাঁড়িয়ে আসল ভিডিও শেয়ার করেন। এরপর যা ঘটে, তা অনেকেরই অপ্রত্যাশিত ছিল। 

সামাজিক মাধ্যমে গুঞ্জন ধীরে ধীরে জোরালো রূপ নেয়, যখন ভক্তরা দুজনের প্রকাশ্য উপস্থিতিতে সূক্ষ্ম কিছু পরিবর্তন লক্ষ করতে শুরু করেন। বিচ্ছেদের জল্পনা আরও ঘনীভূত হয় যখন বীর পাহাড়িয়াকে সম্প্রতি তার ভাই শিখর পাহাড়িয়া ও জাহ্নবী কাপুরের সঙ্গে ছুটিতে যেতে দেখা যায়, সেখানে তারা সুতারিয়ার অনুপস্থিতি চোখে পড়ে নেটিজেনদের।

এ গুঞ্জনের ডালাপালা আরও বিস্তৃত হয়, যখন নতুন করে গতি পায় মুম্বাইয়ে নূপুর শ্যানন ও স্টেবিন বেনের তারকাখচিত বিয়ের সংবর্ধনায় বীর পাহাড়িয়ার একা উপস্থিতির খবরে। সেই অনুষ্ঠানে সালমান খান, মৌনি রায়, দিশা পাটানি, অঙ্কিতা লোখান্ডে, হীনা খান, রাকুলপ্রিত সিং, জ্যাকি ভাগনানি, নেহা ধুপিয়াসহ অনেক তারকাই হাজির ছিলেন। তবে এ অনুষ্ঠানে দেখা যায়নি তারা সুতারিয়াকে, যা জল্পনাকে আরও জোরালো করে তোলে।

এদিকে বীর পাহাড়িয়ার রহস্যময় পোস্ট ঘিরে ভক্তদের কৌতূহল তুঙ্গে। পোস্টে বীর লিখেছেন— সময় ভালো হোক বা খারাপ, নিশ্চিতভাবে একদিন সব বদলাবে। কেউ কেউ তাদের আবার একসঙ্গে দেখার আশা প্রকাশ করে লিখেছেন— প্লিজ ফিরে আসো। সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়