শিরোনাম
◈ প্রধানমন্ত্রীকে চিঠি লিখে স্বপ্নপূরণ অনুশ্রীর ◈ মার্কিন বাজারে চীন-ভারতের চেয়ে কম ক্ষতির মুখে বাংলাদেশ ◈ ঢাকায় পাকিস্তান হাই কমিশনারের বাসভবনে আগুন ◈ রাষ্ট্রপতি পদে লড়তে কী কী যোগ্যতা প্রয়োজন? জানুন সংবিধানের শর্তগুলো ◈ কর্মীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা, বহিষ্কার জামায়াতের আরেক নেতা ◈ বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন ◈ চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সম্পর্কে বাণিজ্য, বিনিয়োগ ও দক্ষতা উন্নয়নে জোর ◈ প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন স্থগিত: আইনি জটিলতায় ক্ষোভে ফুঁসছেন সাধারণ প্রযোজকরা ◈ ৪৯ বছর পর জিতল পাকিস্তান

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২৬, ০৭:৫৮ বিকাল
আপডেট : ০৫ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘তুমি আমাদের মুক্তি দেবে কবে’, পরীমণিকে আসিফ আকবরের প্রশ্ন

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর সবসময়েই খুবই স্পষ্টভাষী হিসেবে পরিচিত। সম্প্রতি একটি টেলিভিশন সাক্ষাৎকারে উপস্থিত হন আসিফ আকবর। সেখানে দেশের বিভিন্ন তারকাদের উদ্দেশে আসিফের প্রশ্ন কি- তা জানতে চাওয়া হয়। এ সময় জেমস, শাকিব খান, দীপা খন্দকার, পরীমণির নামও উঠে আসে।

যেমন, মেগাস্টার শাকিব খানের কাছে আলাদা প্রশ্ন রাখেন আসিফ। শাকিবের ডায়ালগ ও গানের কণ্ঠ নিয়ে তিনি বলেন, ‘আপনি যখন ডায়ালগ দেন, তখন কণ্ঠ একরকম শোনায়। কিন্তু গানের সময় হঠাৎ গলা চিকন হয়ে যায়, কিছুটা মেয়েলি শোনায়। যেখানে কিংবদন্তি কণ্ঠশিল্পীরা গান দিয়েছেন, সেখানে এখন যাদের সঙ্গে আপনি কাজ করছেন, সেই টোন কি ঠিক চলছে? আপনি এটা কীভাবে উপভোগ করছেন? ’

অর্থাৎ, তিনি বোঝাতে চেয়েছেন- প্লেব্যাক শিল্পীদের জন্য নির্দিষ্ট একটি ব্যাকরণ আছে, তা মানা জরুরি।

নগরবাউল জেমসকে নিয়ে আসিফের প্রশ্ন এমন, ‘আপনি এত বড় একজন শিল্পী। কিন্তু দেশের কোনো আন্দোলন বা সামাজিক সংকটে আপনাকে সক্রিয়ভাবে দেখা যায় না। ফেসবুকে নানা বিষয় শেয়ার করেন, কিন্তু শিল্পীদের সমস্যা বা দেশের সংকট নিয়ে কথা বলেন না। এর পেছনের কারণটা জানতে চাইব।’

এরপর পরীমণিকে নিয়ে নিজের ভাবনার কথা বলেন আসিফ। বলেন, ‘পরীমণিকে যতটুকু দেখি, সে একটু খামখেয়ালি। আমি তাকে প্রশ্ন করতে চাই, তুমি আমাদের মুক্তি দেবে কবে? তুমি একটা কিছু করো, সেটেল ডাউন হও। কীভাবে করবে, সেটা আমাকে বলো।’

সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়