শিরোনাম
◈ প্রধানমন্ত্রীকে চিঠি লিখে স্বপ্নপূরণ অনুশ্রীর ◈ মার্কিন বাজারে চীন-ভারতের চেয়ে কম ক্ষতির মুখে বাংলাদেশ ◈ ঢাকায় পাকিস্তান হাই কমিশনারের বাসভবনে আগুন ◈ রাষ্ট্রপতি পদে লড়তে কী কী যোগ্যতা প্রয়োজন? জানুন সংবিধানের শর্তগুলো ◈ কর্মীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা, বহিষ্কার জামায়াতের আরেক নেতা ◈ বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন ◈ চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সম্পর্কে বাণিজ্য, বিনিয়োগ ও দক্ষতা উন্নয়নে জোর ◈ প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন স্থগিত: আইনি জটিলতায় ক্ষোভে ফুঁসছেন সাধারণ প্রযোজকরা ◈ ৪৯ বছর পর জিতল পাকিস্তান

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২৬, ০৩:৩০ দুপুর
আপডেট : ১৮ জুলাই, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সব গুঞ্জনের অবসান: রাফসান–জেফারের বিয়ে

উপস্থাপক রাফসান সাবাবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সংগীতশিল্পী জেফার রহমান। আজ বুধবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করলেন জেফার ও রাফসান। জানা গেছে, ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আয়োজন করা হয়।

ফেসবুকে বিয়ের কয়েকটি ছবি শেয়ার করে যৌথ বিবৃতিতে রাফসান ও জেফার লেখেন, ‘আমাদের বন্ধুবান্ধব, পরিবার এবং প্রিয়জনদের ভালোবাসায় আমাদের যাত্রা শুরু করার সঙ্গে আপনাদের আশীর্বাদ কামনা করছি। আজ আমরা আমাদের জীবন একসূত্রে বাঁধছি এবং একসঙ্গে একটি সুন্দর অধ্যায়ের সূচনা করছি।’

দুই বছর ধরে শোনা যাচ্ছিল জেফার ও রাফসানের প্রেমের গুঞ্জন। সোশ্যাল মিডিয়ায় খবর ছড়ায় জেফারের সঙ্গে প্রেমের সম্পর্কের কারণেই ভেঙে যায় রাফসানের প্রথম সংসার। তবে রাফসান ও জেফার দুজনেই প্রেমের খবরটি গুঞ্জন বলে সব সময় উড়িয়ে দিয়েছেন। দেশ-বিদেশে একসঙ্গে ঘুরতে যাওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লেও ব্যক্তিগত জীবন নিয়ে কোনো মন্তব্য করতে চাননি দুজনের কেউ। শুধু জানিয়েছিলেন, তাঁরা কেবল বন্ধু ও সহকর্মী।

মঙ্গলবার রাতে শুরু হয় জেফার ও রাফসানের বিয়ের গুঞ্জন। এবারও চুপ রাফসান ও জেফার। যোগাযোগ করলেও কারও নাগাল পাওয়া যাচ্ছিল না। তবে তাঁদের ঘনিষ্ঠ ব্যক্তিরা জানিয়েছিলেন, বুধবার বিয়ে করতে যাচ্ছেন রাফসান ও জেফার। প্রেমের গুঞ্জন স্বীকার না করলেও বুধবার দুপুরে বিয়ের গুঞ্জনে সিলমোহর দিলেন রাফসান ও জেফার।

২০২০ সালের অক্টোবরে চিকিৎসক সানিয়া এশাকে বিয়ে করেছিলেন রাফসান সাবাব। ২০২৩ সালের শেষ দিকে তিন বছরের দাম্পত্য জীবনের ইতি টানার খবর দেন রাফসান। বিচ্ছেদ প্রসঙ্গে সানিয়া সুলতানা এশা জানিয়েছিলেন, তিনি বিচ্ছেদ চাননি। এর পর থেকে নতুন করে আলোচনায় আসে জেফার-রাফসান সম্পর্কের প্রসঙ্গ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়