শিরোনাম
◈ ‘আমাকে দয়া করে ভুলে যাবেন’, বিদায়ী বার্তায় ক্ষমা চাইলেন বাণিজ্য উপদেষ্টা ◈ লি‌নেল মে‌সি আবারও বার্সেলোনায় ফিরতে চান ◈ ফেসবুকে সম্পদের বিবরণী দিলেন প্রেস সচিব, করলেন রসিকতাও ◈ ভোট না দিলে ঘর বাড়ি সব পুড়াইয়া ছারখার করে দিব: বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সী (ভিডিও) ◈ হাসপাতালে বিএনপি নেতা রিজভী ◈ এবারের ভোটের দিন হোক নতুন বাংলাদেশের জন্মদিন: জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশ ◈ ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব ◈ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি ভারতের পোশাক রপ্তানিকারকদের জন্য উদ্বেগের কারণ ◈ গাজীপুরের মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, তিনগুণ ভাড়া আদায়ের অভিযোগ

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২৬, ১১:২১ রাত
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাল বিয়ে করছেন জেফার-রাফসান

দীর্ঘদিনের গুঞ্জন ও কানাঘুষার অবসান ঘটিয়ে কাল বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন কণ্ঠশিল্পী জেফার রহমান, উপস্থাপক রাফসান সাবাব। শোবিজ অঙ্গনে আলোচিত এই সম্পর্ক আগামীকাল বুধবার আনুষ্ঠানিক পরিণয় পাচ্ছে। খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুজনের ঘনিষ্ঠজন।

এক বছর ধরে জেফার রহমান, রাফসান সাবাবকে ঘিরে প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। যদিও এ বিষয়ে দুজনই বরাবরের মতো নীরব ছিলেন। গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে তারা একে অপরকে ভালো বন্ধু হিসেবেই পরিচয় করিয়ে দিয়েছেন। ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কথা বলতে অনাগ্রহী ছিলেন তারা। তবে সব জল্পনা-কল্পনার ইতি টেনে চূড়ান্ত রূপ নিচ্ছে তাদের সম্পর্ক।

উভয়ের ঘনিষ্ঠ সূত্র জানায়, ঢাকার আমিনবাজারের একটি রিসোর্টে কাল অনুষ্ঠিত হবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। দুই পরিবারের সদস্যদের পাশাপাশি শোবিজ অঙ্গনের একাধিক কণ্ঠশিল্পী, অভিনয়শিল্পীর উপস্থিত থাকার কথা রয়েছে। গত এক সপ্তাহ ধরেই জেফার রহমান, রাফসান সাবাবের ঘনিষ্ঠজনদের মধ্যে বিয়ের আমন্ত্রণপত্র পৌঁছে গেছে। 

জেফার রহমান, রাফসান সাবাবের বন্ধুত্ব দীর্ঘদিনের। সেই বন্ধুত্ব থেকেই একে অপরকে জানাশোনা এবং সেখান থেকেই বিয়ের সিদ্ধান্তে পৌঁছান তারা।

রাফসান সাবাব, জেফার রহমানকে ঘিরে প্রেমের গুঞ্জন শুরু হয় প্রায় এক বছর আগে। মূলত রাফসান সাবাবের সংসার ভাঙার খবর প্রকাশ্যে আসার পরই বিষয়টি আলোচনায় আসে। এরপর বিভিন্ন সময়ে দেশে ও দেশের বাইরে তাদের একসঙ্গে ঘুরতে দেখা যায়।

গেল বছরের মাঝামাঝিতে থাইল্যান্ডে জেফার রহমান, রাফসান সাবাবকে একসঙ্গে দেখা যায়। ব্যাংককের সিয়াম প্যারাগন শপিংমলের একটি রেস্তোরাঁয় তাদের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখান থেকেই সম্পর্কের গুঞ্জন আরও জোরালো হয়। পরে এক সাক্ষাৎকারে রাফসান সাবাবের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে জেফার রহমান জানান, এসব গুঞ্জন নিয়ে তাঁর কিছু বলার নেই।

সে সময় জেফার রহমান আরও বলেন, বিয়ে না করলেও মানুষ ইতোমধ্যে তাঁর ব্যক্তিগত জীবন, বিয়ে ও সম্পর্ক নিয়ে নানা মন্তব্য করছে। তাঁর ভাষায়, আমার বিয়ে-বাচ্চা সব নেটিজেনরাই ঠিক করে দিচ্ছে। এসব বিষয়ে আমার আর কিছু বলার নেই। তারা যা ইচ্ছা বলুক, ভাবুক। আমি ব্যক্তিগত জীবন নিয়ে কিছুই শেয়ার করতে পছন্দ করি না।

সব জল্পনার পর অবশেষে সেই গুঞ্জনেরই বাস্তব রূপ মিলছে। কাল জেফার রহমান, রাফসান সাবাবের শুভ পরিণয়ের মধ্য দিয়ে শুরু হচ্ছে তাদের জীবনের নতুন অধ্যায়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়