শিরোনাম
◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২৬, ০৭:৩৩ বিকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রিয়াঙ্কার সঙ্গে পরকীয়া নিয়ে স্পষ্ট জবাব দিলেন শাহরুখ

বলিউডের পর্দায় তাদের রসায়ন ছিল আগুনের মতো। ‘ডন’ ফ্র্যাঞ্চাইজিতে শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়ার সেই জাদুকরী উপস্থিতি আজও দর্শকদের মনে গেঁথে আছে। তবে পর্দার সেই রোমান্স বাস্তবেও গড়িয়েছিল বলে বলিপাড়ায় জোর গুঞ্জন ছিল একটা সময়। সেই গুঞ্জনের জেরে কম কাঠখড় পোড়াতে হয়নি ‘দেশি গার্ল’কে। এমনকি তাকে বলিউড ছাড়তে বাধ্য করা হয়েছিল বলেও চাউর আছে।

দীর্ঘ সময় পর সেই পুরনো প্রসঙ্গ আবারও আলোচনায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে শাহরুখের একটি পুরনো সাক্ষাৎকার, যেখানে প্রিয়াঙ্কাকে নিয়ে হওয়া নোংরা কটাক্ষ ও ট্রলের কড়া জবাব দিয়েছিলেন বলিউড বাদশা। প্রকাশ করেছিলেন নিজের ক্ষোভ ও প্রিয়াঙ্কার প্রতি অগাধ সম্মান।

‘নারীদের অসম্মান করা হচ্ছে’ ভাইরাল হওয়া সেই সাক্ষাৎকারে শাহরুখকে বেশ আক্ষেপের সুরে কথা বলতে দেখা যায়। তিনি বলেছিলেন, “সবচেয়ে খারাপ লাগে যখন আমার সঙ্গে কোনো নারী কাজ করার পর তার দিকে আঙুল তোলা হয়। প্রিয়াঙ্কাকে যেভাবে অসম্মান করা হচ্ছে, তা সত্যিই দুঃখজনক। আমি নারীদের সম্মান করি, আর প্রিয়াঙ্কাকে করা এই আচরণ অত্যন্ত অমর্যাদাকর।”

‘ও আমার হৃদয়ের খুব কাছের’ গুঞ্জন ছিল, প্রিয়াঙ্কার সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই শাহরুখের সুখের সংসারে ঝড় উঠেছিল। তবে শাহরুখ বরাবরই প্রিয়াঙ্কাকে নিজের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু হিসেবে স্বীকার করেছেন।

advertisement

সেই সাক্ষাৎকারে কিং খান বলেন, “ও আমার অন্যতম সেরা বন্ধু। ও আমার হৃদয়ের খুব কাছের মানুষ। কাজ করতে গিয়ে অনেক সম্পর্ক তৈরি হয়, কিন্তু অহেতুক গুজবের কারণে সেই সুন্দর সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়। ও একটি ছোট্ট মেয়ে। মিস ইন্ডিয়া, মিস ওয়ার্ল্ড থেকে শুরু করে আজ পর্যন্ত ওর যে সফর, সেখানে ও কঠোর পরিশ্রম করেছে।”

বন্ধুত্বের স্মৃতিচারণ ক্যামেরার সামনে ও পেছনে— দুই জায়গাতেই তারা চমৎকার সময় কাটিয়েছেন উল্লেখ করে শাহরুখ আরও বলেন, “বন্ধু হিসেবে যখন দেখি তাকে নিয়ে বাজে কথা হচ্ছে, তখন খারাপ লাগাটাই স্বাভাবিক।”

উল্লেখ্য, বহু বছর হয়ে গেল শাহরুখ ও প্রিয়াঙ্কাকে আর এক ফ্রেমে দেখা যায় না। প্রিয়াঙ্কা এখন হলিউডে থিতু হয়েছেন, আর শাহরুখ বলিউড শাসন করছেন নিজের মতো করে। তবুও ভক্তদের মনে আজও প্রশ্ন থেকে যায়— সত্যিই কি তাদের মধ্যে কেবল বন্ধুত্বই ছিল? সূত্র: কালবেলা

  • সর্বশেষ