শিরোনাম
◈ ঢাকায় পাকিস্তান হাই কমিশনারের বাসভবনে আগুন ◈ রাষ্ট্রপতি পদে লড়তে কী কী যোগ্যতা প্রয়োজন? জানুন সংবিধানের শর্তগুলো ◈ জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ত্রুটির বিষয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ ◈ কর্মীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা, বহিষ্কার জামায়াতের আরেক নেতা ◈ বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন ◈ চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সম্পর্কে বাণিজ্য, বিনিয়োগ ও দক্ষতা উন্নয়নে জোর ◈ প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন স্থগিত: আইনি জটিলতায় ক্ষোভে ফুঁসছেন সাধারণ প্রযোজকরা ◈ ৪৯ বছর পর জিতল পাকিস্তান ◈ যানজট থেকে ড্রোন—বিমানবন্দরের নিরাপত্তায় একগুচ্ছ নতুন সিদ্ধান্ত

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২৫, ০৭:২৩ বিকাল
আপডেট : ১০ জুলাই, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইন পরীক্ষায় ফেল করে ফের কান্নায় ভেঙে পড়লেন কিম

পরীক্ষা দিয়ে ভয়েই ছিলেন। পাশ করবেন তো? কু-ডাক দিচ্ছিল মন। আইন পরীক্ষায় অকৃতকার্য কিম কর্দাশিয়ান। বছর শেষে নতুন করে সেই ব্যথা আবার সামনে। অভিনেত্রীর অতি সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ফের সেই অপ্রিয় প্রসঙ্গ উঠে এসেছে। খবর আনন্দবাজার অনলাইনের।

একদিকে অভিনয়। অন্য দিকে পড়াশোনা। তার ওপর বিষয় আইন। কিম যে চেষ্টা করেননি তা নয়। তার পরেও পরীক্ষায় পাশ করতে পারেননি। তার অকৃতকার্যতার ফল ৭ নভেম্বর প্রকাশ্যে আসে। তখনই কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। বছর শেষের এক সাক্ষাৎকারে গোটা বছর ফিরে দেখতে গিয়ে নতুন করে মনে পড়েছে অপ্রিয় প্রসঙ্গ। আবার ভেঙে পড়েছেন তিনি।

কিমের অকপট স্বীকারোক্তি, “পরীক্ষা দিয়ে আঁচ করেছিলাম, খুব খারাপ কিছু ঘটতে চলেছে। কারণ, প্রশ্নের উত্তরগুলো খুব ভালো লিখতে পারিনি। তবুও আশা করেছিলাম, যদি ভালো কিছু ঘটে। বিকাল পাঁচটায় পরীক্ষার ফল সামনে এল। দেখলাম, যা ভয় পেয়েছিলাম, সেটাই ঘটেছে। ভালো কিছু আমার সঙ্গে ঘটল না।” বলতে বলতে ফের অভিনেত্রীর চোখে পানি! সঙ্গে সঙ্গে তার পাশে বসা ক্রিস জেনার মনে করিয়ে দেন যে, কিম প্রচণ্ড খেটেছিলেন। কিন্তু একই সময়ে তিনি একটি টিভি শো-এর কাজও করছিলেন। সংলাপ আর আইনি বই একসঙ্গে মুখস্থ রাখা সম্ভব নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়