শিরোনাম
◈ ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে অটল থাকার বার্তা পররাষ্ট্রমন্ত্রীর ◈ হামে আক্রান্ত আরও ১২৪, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৫ শিশুর ◈ এক সম‌য়ের তু‌খোড় ফুটবলার আজ বাস কন্ডাক্টর ◈ ডকুমেন্টারিতে শহীদ আবু সাঈদের অনুপস্থিতি ‘দুঃখজনক’: হট্টগোলে ক্ষোভ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ◈ লাফিয়ে বাড়ল স্বর্ণের দাম, এক মাসের মধ্যে সর্বোচ্চ ◈ জুলাই চেতনার ওপর নির্ভর করে রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ আমার কমনসেন্স বলে, তিনি নিশ্চয়ই দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা (ভিডিও) ◈ হাসিনা দেশে এলে রাজপথে দেখা হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ◈ জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ফ্ল্যাট নির্মাণ শুরু সেপ্টেম্বরে: গৃহায়ণ প্রতিমন্ত্রী ◈ যুদ্ধবিরতির আশায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় পতন

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২৫, ১০:৩৫ দুপুর
আপডেট : ১৬ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আনা দে আরমাসের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সঙ্গীর খোঁজে টম ক্রুজ

প্রায় নয় মাস সম্পর্কে থাকার পর হলিউড তারকা টম ক্রুজ ও হলিউড অভিনেত্রী আনা দে আরমাস তাদের সম্পর্কের ইতি টেনেছেন। টমের কথিত নিয়ন্ত্রণমূলক আচরণ এবং দুজনের বয়সের বড় ব্যবধানের কারণেই আনা এই সম্পর্ক থেকে সরে আসার সিদ্ধান্ত নেন- এমনটি জানা গেছে। তবে নতুন তথ্য হলো আনার সঙ্গে বিচ্ছেদের পর ব্রেকআপে আটকে না থেকে নতুন সম্পর্কের সম্ভাবনা খুঁজছেন টম ক্রুজ।

বিচ্ছেদটি টমের জন্য কষ্টকর হলেও, তার ঘনিষ্ঠরা বলছেন—তিনি দীর্ঘদিন মনখারাপ করে বসে থাকার মানুষ নন। আনার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ায় টম ভীষণ ভেঙে পড়েছিলেন, কিন্তু তিনি এমন নন যে খুব বেশি দিন নিজের কষ্ট আঁকড়ে ধরে রাখবেন।

ঘনিষ্ঠজনদের মতে, টম ক্রুজ নতুন কারও সঙ্গে পরিচিত হতে সক্রিয়ভাবে আগ্রহী। আরেকটি সূত্র জানায়, তিনি নতুন কাউকে খুঁজতে প্রস্তুত এবং এ বিষয়ে বেশ উদ্যোগী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়