শিরোনাম
◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২৫, ০৭:২৫ বিকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভিড়ের মধ্যে পোশাক নিয়ে হেনস্তার শিকার দক্ষিণী অভিনেত্রী নিধি আগারওয়াল

সবকিছুর মাঝেই ঘটে গেল এক অমানবিক মুহূর্ত। ভারতে সিনেমার প্রচারণার নামে জনসমুদ্রে একপ্রকার অসহায় হয়ে পড়লেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নিধি আগারওয়াল। উপচে ড়া ভিড়, ধস্তাধস্তি আর সীমা ছাড়ানো আচরণে পোশাক নিয়ে চরম অস্বস্তির শিকার হন তিনি। সেই লজ্জাজনক মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়তেই নেটিজেন থেকে শুরু করে শিল্পীমহলের সোশ্যাল মিডিয়ায় ফেটে পড়ে ক্ষোভ। সবাই প্রশ্ন তুলেছেন নিরাপত্তা আর সম্মানের।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ঘটনাটি ঘটে ‘রাজা সাব’ সিনেমার গান মুক্তি অনুষ্ঠানে। অনুষ্ঠান শেষে পেছনের গেট দিয়ে বের হয়ে গাড়িতে ওঠার সময় ভক্ত ও সাধারণ মানুষের ভিড়ের কবলে পড়েন নিধি।

ভিডিওতে দেখা যায়, ভিড় এতটাই নিয়ন্ত্রণের বাইরে ছিল যে ভক্তরা সেলফি তোলার জন্য অভিনেত্রীর গায়ের ওপর ঝাঁপিয়ে পড়ছিলেন। একপর্যায়ে কেউ তার পোশাক ধরে টান দেয়, আবার কেউ অনাকাঙ্ক্ষিতভাবে তার খুব কাছে চলে আসে, ছোঁয়ার চেষ্টা করে। ভিডিওতে আরও দেখা যায়, চরম আতঙ্কিত ও দিশাহারা অবস্থায় কোনোমতে গাড়িতে উঠে নিজের পোশাক ঠিক করছেন এই অভিনেত্রী।

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে গায়িকা চিন্ময়ী শ্রীপাদা সামাজিক ধ্যমে ক্ষোভ উগরে দিয়ে লিখেছেন, ‘এরা মানুষ নাকি হায়না? আসলে হায়নাদের সঙ্গে তুলনা করলে তাদেরই অপমান করা হবে। এখানে থাকা একদল পুরুষ পরিকল্পিতভাবে একজন নারীকে হেনস্তা করতে জড়ো হয়েছিল।’

তবে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রসঙ্গে অভিনেত্রী নিধি আগারওয়াল বা সিনেমাটির নির্মাতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সূত্র: কালবেলা

  • সর্বশেষ