শিরোনাম
◈ হামে আক্রান্ত আরও ১২৪, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৫ শিশুর ◈ এক সম‌য়ের তু‌খোড় ফুটবলার আজ বাস কন্ডাক্টর ◈ ডকুমেন্টারিতে শহীদ আবু সাঈদের অনুপস্থিতি ‘দুঃখজনক’: হট্টগোলে ক্ষোভ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ◈ লাফিয়ে বাড়ল স্বর্ণের দাম, এক মাসের মধ্যে সর্বোচ্চ ◈ জুলাই চেতনার ওপর নির্ভর করে রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ আমার কমনসেন্স বলে, তিনি নিশ্চয়ই দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা (ভিডিও) ◈ হাসিনা দেশে এলে রাজপথে দেখা হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ◈ জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ফ্ল্যাট নির্মাণ শুরু সেপ্টেম্বরে: গৃহায়ণ প্রতিমন্ত্রী ◈ যুদ্ধবিরতির আশায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় পতন ◈ মাত্র ২০ মিনিটে ৭ বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২৫, ০৪:০৮ দুপুর
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আল্লাহর সন্তুষ্টির জন্যই মাথা মুণ্ডন করেছি: জায়েদ খান

ঢাকাই সিনেমার আলোচিত নায়ক জায়েদ খান প্রথমবারের মতো ওমরাহ পালন করতে সৌদি আরবে গেছেন। দীর্ঘদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে স্টেজ শো ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে ব্যস্ত থাকার মাঝেই তিনি ভক্তদের কাছে জীবনের এই বিশেষ ধর্মীয় অভিজ্ঞতার কথা জানালেন। 

সোমবার (৮ ডিসেম্বর) ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র থেকে সৌদি আরবের উদ্দেশে রওনা হন তিনি। মক্কায় পৌঁছে ওমরাহ পালন সম্পন্ন করে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সেই অভিজ্ঞতা শেয়ার করেন।

ওমরাহ সম্পন্ন করে জায়েদ খান অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘আলহামদুলিল্লাহ, জীবনের প্রথম ওমরাহ সুন্দরভাবে শেষ করেছি। এটি আমার জীবনের সবচেয়ে শান্তি ও অনুপ্রেরণাদায়ক মুহূর্তগুলোর একটি। আমাকে এবং আপনাদের সবাইকে আল্লাহ তায়ালা সুস্থ রাখুন, সুন্দর রাখুন।’

ধর্মীয় বিধান অনুযায়ী ওমরাহ পালনের অংশ হিসেবে এই নায়ক মাথা মুণ্ডন করেছেন। চুল নিয়ে ব্যক্তিগত পছন্দ থাকা সত্ত্বেও তিনি তা নিঃসংকোচে করেছেন। এ প্রসঙ্গে জায়েদ বলেন, ‘আমি চুল খুব ভালোবাসি। সব সময়ই চুল নিয়ে সচেতন থাকি। কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্যই আমি মাথা মুণ্ডন করেছি। আমার মনে পড়ে, শেষবার চুল পুরোপুরি কাটিয়েছিলাম প্রায় ৩০ বছর আগে। যদিও ক্ষত সিনেমার চরিত্রের জন্য চুলে কিছু ডিজাইন করেছিলাম।’

ওমরাহ পালনকে নিজের জীবনের একটি বড় পরিবর্তন হিসেবে দেখছেন জায়েদ খান। তিনি জানিয়েছেন, এই আধ্যাত্মিক যাত্রা তাকে আরও দায়িত্বশীল, শান্ত এবং আত্মিকভাবে দৃঢ় করেছে। নিজের ও ভক্তদের জন্য দোয়া চেয়েছেন এই অভিনেতা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়