শিরোনাম
◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৫, ০৭:২৫ বিকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ড অবলম্বনে রাফির নতুন ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’

বর্তমান সময়ের অন্যতম দর্শকপ্রিয় নির্মাতা রায়হান রাফি। এ পর্যন্ত তিনি যতগুলো সিনেমা বানিয়েছেন, বলা যায় সবগুলোই হয়েছে আলোচিত। আবার তাঁর সিনেমাগুলোর মধ্যে একটি কমন ফ্যাক্টরও আছে—তা হলো- সত্য ঘটনা অবলম্বনে নির্মাণ। যদিও মুক্তির আগে বরাবরই সেই বিষয়টি অস্বীকার করেন এই নির্মাতা। কিন্তু সিনেমা মুক্তির পর কারও আর বুঝতে বাকি থাকে না। তবে নির্মাণের মুন্সিয়ানায় পুরো বিষয়টি নিজের আয়ত্তে রেখে দেন, প্রশংসা কুড়িয়ে থাকেন ফুরফুরে মেজাজে।

দীর্ঘদিন আটকে থাকা রহস্যভিত্তিক এই কাজটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ডিসেম্বরেই। সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে নির্মিত এই ওয়েব ফিল্মের কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও তানজিকা আমিন।

গত বছর ২৯ ফেব্রুয়ারি মুক্তির কথা থাকলেও তৎকালীন সেন্সর বোর্ডের আপত্তিতে চলচ্চিত্রটি আটকে যায়।

প্রকাশিত টিজারে সাংবাদিক দম্পতি খুন, সম্ভাব্য পরকীয়া, প্রমাণ নষ্ট হওয়া—এসব ইঙ্গিত উঠে আসায় সেন্সর বোর্ড দুই দফা দেখে একে প্রদর্শন-অযোগ্য ঘোষণা করেছিল।

এরপর সরকার পরিবর্তনের পর গঠিত চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে আপিল করলে ‘অমীমাংসিত’ মুক্তির অনুমতি পায়।

সূত্র: জনকণ্ঠ

  • সর্বশেষ