শিরোনাম
◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৫, ০৭:৩৬ বিকাল
আপডেট : ০১ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

'পোশাক বা লিপস্টিকের রঙকে দোষ দেবেন না': নারী হেনস্তা নিয়ে ঐশ্বরিয়ার জোরালো বার্তা

লোকালয় থেকে সামাজিক যোগাযোগমাধ্যম প্রায় সব জায়গাতেই নারীদের হেনস্তার শিকার হতে হয়। আর এসব ঘটনার দোষ চাপানো হয় মেয়েদের পোশাক–আশাকের ওপর। 

এ সময় মেয়েদের স্কার্টের দৈর্ঘ্য, ব্লাউজের কাট, শাড়ির আঁচল সবকিছু নিয়েই চলে কটাক্ষ। কখনো প্রকাশ্যে, কখনো বা সামাজিক যোগাযোগমাধ্যমে কুৎসিত ভাষায় আক্রমণ করা হয় নারীদের প্রতি। 

কয়েক সপ্তাহ আগে এরকম এক তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। নিজের শরীরী গড়ন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির শিকার হয়েছেন তিনি। বিশেষ করে তার শরীরের ওজন নিয়ে সমালোচনায় মুখর ছিল নেটদুনিয়া। পোশাক নিয়েও নেমেছিল নানা মন্তব্যের বন্যা। সেই অভিজ্ঞতাই যেন আরও দৃঢ় করেছে অভিনেত্রীকে। এবার নারী হেনস্তা নিয়ে জোরালো বার্তা দিলেন ঐশ্বরিয়া।

সম্প্রতি আন্তর্জাতিক একটি প্রসাধনী ব্র্যান্ডের ইভেন্টে যোগ দেন অভিনেত্রী। সেখানেই তাকে প্রশ্ন করা হয়- রাস্তায় হেনস্তার মুখে পড়লে নারীরা কিভাবে তা মোকাবিলা করবে? জবাবে তিনি বলেন, ‘হেনস্তাকারীর চোখ এড়িয়ে গেলেই রেহাই পাওয়া যায়- এ ধারণা ভুল। সোজাসুজি তার চোখের দিকে তাকাতে শিখুন। মাথা উঁচু করে হাঁটুন।’

নারীদের জন্য তার আরও পরামর্শ, ‘মনে রাখবেন-আমার শরীর, আমার সম্পদ। নিজের মূল্যবোধের সঙ্গে কখনো আপস করবেন না। আত্মবিশ্বাসই আপনার সবচেয়ে বড় শক্তি। দরকার হলে নিজের জন্য নিজেই দাঁড়াবেন। কিন্তু কোনো অবস্থাতেই পোশাক বা লিপস্টিকের রঙকে দোষ দেবেন না। হেনস্তার শিকার হলে সেটি কখনই আপনার দোষ নয়।’

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ