শিরোনাম
◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার ◈ শিক্ষার্থী আন্দোলনে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৫, ১২:০৬ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভিনেত্রী মালাইকা অরোরার জীবনে কে সেই নতুন প্রেমিক?

বলিউড অভিনেতা আরবাজ খানের সঙ্গে দুই দশকের দাম্পত্যের ইতি টেনেছেন অনেক আগেই। এরপর অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে ছয় বছরের প্রেমে ডুবে ছিলেন। গত বছর সেই অর্জুন কাপুরের সঙ্গে দূরত্ব বাড়ার পরপরই ভেঙে যায় সম্পর্ক। 

এরপর বন্ধুত্ব শুরু হয় এক ধনাঢ্য ব্যবসায়ীর সঙ্গে। এখন তারা একে অপরকে ডেট করছেন নিয়মিতই। গত বছর জুলাই মাসে স্পেনে ছুটি কাটানোর সময়েও একফ্রেমে ধরা পড়েছিলেন অভিনেত্রী। 

কিন্তু প্রশ্ন হচ্ছে— অভিনেত্রী মালাইকা অরোরার জীবনে কে সেই নতুন প্রেমিক? 

সম্প্রতি এনরিক ইগলেসিয়াসের একটি ‘হাইভোল্টেজ’ কনসার্ট থেকে বেশ কিছু ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরনে সাদা শার্ট ও ডেনিম প্যান্ট। যুবকের বয়স ৩০-এর ঘরে বলে অনুমান নেটিজেনদের। মালাইকার চোখে চোখ রেখে কথা বলতেও দেখা যায় তাকে।

advertisement

সেই সঙ্গে দেখা যায়, অনুষ্ঠানের গানের তালে নাচছেন মালাইকা অরোরা। তার ঠিক পাশেই দাঁড়িয়ে রয়েছেন এক অচেনা যুবক। অবশেষে জানা গেল সেই রহস্যময় যুবক হীরা ব্যবসায়ী হর্ষ মেহেতা।

এনরিকে ইগলেসিয়াসের অনুষ্ঠান থেকে জল্পনায় মেতেছেন অভিনেত্রীর ভক্ত-অনুরাগীরা। নেটিজেনদের  প্রশ্ন— কে সেই যুবক? অনেকেই আবার দাবি করেছেন, মালাইকার পছন্দ করার চোখ আছে। এক নেটিজেন লিখেছেন—দিন দিন যেন মালাইকার বয়স কমছে। এই জুটি কিন্তু খুবই রসায়নপূর্ণ। খুবই উষ্ণ লাগছে তাদের একসঙ্গে দেখে। তবে বিপরীত মতও রয়েছে অনেকের।

আবার এক নেটিজেন লিখেছেন, একসঙ্গে দেখা গেছে মানেই প্রেমিক হতে হবে, এর কোনো মানে নেই। হতেই পারে মালাইকার ছেলের বন্ধু ওই যুবক। 

সামাজিক মাধ্যমে সেই যুবকের পরিচয় নিয়ে নানা বক্তব্য ছড়িয়ে পড়ে। তবে বেশ কয়েকটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের দাবি— ৩৩ বছরের এ যুবকের নাম হর্ষ মেহেতা। তার নাকি বেলজিয়ামে হীরার ব্যবসা রয়েছে। আরও জানা গেছে, গত কয়েক মাস ধরে পরস্পরের সঙ্গে সম্পর্কে আছেন মালাইকা ও হর্ষ।

জীবনের ঠিক এমনই এক যাত্রায় এসে পৌঁছেছেন মালাইকা অরোরা। এটি দীর্ঘ বিরতি নয়, বলিপাড়ায় এখন কানাঘুষা— হাঁটুর বয়সি যুবকের প্রেমে মজেছেন অভিনেত্রী। সেখানেই মালাইকার ঘনিষ্ঠ রসায়ন ফটোসাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়ে। 

উল্লেখ্য, অর্জুনের সঙ্গে বিচ্ছেদ হলেও বন্ধুত্বের সম্পর্ক রেখেছেন মালাইকা। কিছু দিন আগে মালাইকার জন্মদিনেও শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা।

  • সর্বশেষ