শিরোনাম
◈ মাত্র ২০ মিনিটে ৭ বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই ◈ ‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের (ভিডিও) ◈ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে: প্রধানমন্ত্রী ◈ বন্ধু ইনফান্তিনোর ফোন ধরলেন না ডোনাল্ড ট্রাম্প, ফিফা প্রেসিডেন্টের বিদায় নিশ্চিত? ◈ বিশ্বকা‌পের পর সে‌প্টেম্ব‌রে লড়াইয়ে নাম‌ছে আর্জেন্টিনা, ম্যাচের নতুন সূচি প্রকাশ ◈ দেশের তরুণরা যেন এই স্মৃতির লেখক হয়, আমরা নতুন বাংলাদেশ তৈরিতে চলে গেলাম: ড. ইউনূস ◈ জোকো‌ভি‌চের ব্যাংক অ্যাকাউন্টে ৪ হাজার কোটি টাকা আছে,  জরিমানায় কিছু যায়-আসে না, বল‌লেন‌ টে‌নিস তারকা জ্বেরেব ◈ আইপিএলে খেলার লোভ কর‌তে গি‌য়ে বিপাকে পাকিস্তা‌নের পেসার! নিজের দেশের লিগে খেলা নিয়েই সংশয় ◈ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, কাল থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ◈ আজ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৫, ০৯:৩৩ রাত
আপডেট : ০১ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন অভিনেতা মুন্না

সাংবাদিক পরিচয় দিয়ে কতিপয় ছাত্রলীগ নেতার একটি চক্র নিয়মিত চাঁদা দাবি করে আসছে বলে অভিযোগ করেছেন ইঞ্জিনিয়ার-অভিনেতা মো. মাহবুবুর রশিদ মুন্না। টাকা না দেওয়ায় তারা নামমাত্র কিছু অনলাইন ও মুদ্রিত পত্রিকায় তার বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশ করছে বলে জানিয়েছেন তিনি।

এ ঘটনায় হয়রানি থেকে রেহাই পেতে মুন্না এরই মধ্যে রাজধানীর বাড্ডা থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন। তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।

২৪ অক্টোবর দায়ের করা জিডিতে তিনি উল্লেখ করেন, বাবু ও রানা নামে দুই ব্যক্তি সাংবাদিক পরিচয় দিয়ে তার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে মোটা অঙ্কের টাকা দাবি করেন। তিনি নিশ্চিত হয়েছেন, এই দুজন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা। মুন্না তাদের চাওয়া অনুযায়ী টাকা দিতে অস্বীকার করলে ওই দুজন বিভিন্ন নামসদৃশ অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় তার বিরুদ্ধে বানোয়াট সংবাদ প্রকাশ শুরু করে এবং মোবাইলে ভয়ভীতি প্রদর্শন করতে থাকে।

এ ঘটনায় তিনি নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিবের নিকট লিখিত আবেদনও করেছেন। পাশাপাশি দুর্নীতি দমন কমিশনেও (দুদক) অভিযুক্তদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও চাঁদাবাজির অভিযোগ দায়ের করেন।

বিষয়টি এরই মধ্যে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক, পরিচালক ও শিল্পী সমিতিকেও অবগত করেছেন মুন্না।

মাহবুবুর রশিদ মুন্না বলেন, ‘সম্প্রতি কিছু চাঁদাবাজ চক্র আমার বিরুদ্ধে অসত্য, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছে। এর মাধ্যমে আমার ব্যক্তিগত ও পেশাগত সুনাম নষ্ট করার চেষ্টা চলছে। আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি, এই চক্রের বিরুদ্ধে দ্রুত তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়া হোক।’

নৌপরিবহণ সচিব বরাবর পাঠানো আবেদনে মুন্না উল্লেখ করেন, দুর্নীতি দমনে ভূমিকা রাখার কারণে একদল দুর্নীতিপরায়ণ ব্যক্তি তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। 

তিনি বলেন, ‘চাকরি জীবনে আমি প্রায় ১৮ বছর ধরে দেশি-বিদেশি জাহাজে কর্মরত থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করেছি। আমার সব আয়-উপার্জন বৈধ ও কর নথিতে প্রদর্শিত। কিন্তু কিছু অসাধু ব্যক্তি অবৈধ অর্থ আদায়ের পথ রুদ্ধ হওয়ায় এখন আমাকে হুমকি, হয়রানি ও মিথ্যা প্রচারণায় নেমেছে।’

আবেদনে তিনি সরকারের কাছে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সুরক্ষা প্রদানের অনুরোধ জানান। পাশাপাশি তিনি সাংবাদিক নামধারী ছাত্রলীগ নেতা মো. সোহেল রানা, মো. বাবুসহ রুস্তম মল্লিক ও জামাল উদ্দিনদের শাস্তি দাবি করেছেন।

চিত্রনায়ক, প্রযোজক ও পরিচালক মো. মাহবুবুর রশিদ মুন্না চলচ্চিত্রাঙ্গনে নায়ক মুন্না নামে পরিচিত। ইতোমধ্যে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘ধূসর কুয়াশা’ ও ‘ভাগ্য’ নামের দুটি সিনেমা। মুক্তির অপেক্ষায় ‘সুখ’ নামে আরও একটি নতুন সিনেমা। সাংস্কৃতিক অঙ্গনের প্রতি ভালোবাসার টানে চলচ্চিত্র জগতে যুক্ত থাকলেও তিনি পেশাগত জীবনে নৌপরিবহণ অধিদপ্তরের ইঞ্জিনিয়ার ও শিপ সার্ভেয়ার হিসেবে কর্মরত। সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়