শিরোনাম
◈ প্রাণনাশের হুমকি পেয়ে থানায় জিডি করলেন ওসি ◈ রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়ন ও ক্ষতিপূরণ আদায়ে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ নিজের বাড়িতে হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির যা বললেন ◈ উখিয়ায় সমাবেশে খলিলুর রহমান, গণহত‌্যার বিচার মিলেছে, রো‌হিঙ্গা‌দের এবার রাখাইনে ফেরার অপেক্ষা ◈ এবার ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আওয়ামী লীগের নেতাকর্মীরা ◈ অ‌স্থির রাজ‌নৈ‌তিক অঙ্গন, আওয়ামী লীগের বেপ‌রোয়া ঠেকাতে একাট্টা হচ্ছে সব দল ◈ গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের গ্রামের বাড়িতে আগুন, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে ◈ সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ, সিসিটিভি ফুটেজে হামলাকারীদের শনাক্তে তদন্ত ◈ ফিফা সভাপতি নির্বাচন: দুই প্রতিদ্বন্দ্বীর চ্যালেঞ্জে চাপে ইনফান্তিনো ◈ আর্থিক সংকটে বড় ধাক্কা, ম্যান সিটির ২০০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:১১ সকাল
আপডেট : ০৪ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্কারে যাচ্ছে ইরানি চলচ্চিত্র "কজ অফ ডেথ: আননোন"

আলী জারনেগার পরিচালিত মনস্তাত্ত্বিক রহস্য থ্রিলার "কজ অফ ডেথ: আননোন" আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের অ্যাকাডেমি পুরস্কারে সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম ক্যাটাগরিতে পাঠাবে ইরান। চলচ্চিত্রটি ইতোমধ্যে ইরানের পক্ষ থেকে নির্বাচিত হয়েছে।

বার্তা সংস্থা ইসনা জানিয়েছে, সংস্কৃতি ও ইসলামিক দিক-নির্দেশনা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ফারাবি সিনেমা ফাউন্ডেশনের নির্বাচন কমিটি গত অক্টোবর থেকে স্থানীয়ভাবে প্রদর্শিত সব যোগ্য চলচ্চিত্র মূল্যায়ন করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

নয় সদস্যের কমিটি ২০২৬ সালের অস্কারে ইরানকে প্রতিনিধিত্ব করার জন্য পাঁচটি চূড়ান্ত প্রতিযোগীর মধ্য থেকে সর্বসম্মতিক্রমে "কজ অফ ডেথ: আননোন" ছবিটি বেছে নেয়।

প্যানেলে ছিলেন ইরানের চলচ্চিত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ, যার মধ্যে পরিচালক আবুলহাসান দাউদি এবং মোস্তফা কিয়াই, তথ্যচিত্র নির্মাতা আজাদ মুসাভি, অভিনেত্রী পানতেয়া পানাহিহা, অভিনেতা আলী দেহকোরদি, চিত্রনাট্যকার ফারহাদ তোহিদি, চিত্রগ্রাহক হুমান বেহমানেশ, সাউন্ড ডিজাইনার মোহাম্মদ রেজা দেলপাক এবং ফারাবির আন্তর্জাতিক বিষয়ক ডেপুটি মোহাম্মদ রেজা তাশাকোরি।

অন্যান্য চূড়ান্ত চলচ্চিত্রগুলোর মধ্যে ছিল ওকতেয় বারাহেনী পরিচালিত "দ্য ওল্ড ব্যাচেলর", সাইদ রুস্তাই পরিচালিত "উইম্যান অ্যান্ড চাইল্ড", রাসুল সদর আমেলি পরিচালিত "কল মি জিবা" এবং হেসাম ফারাহমান্দ পরিচালিত "রাহা"। সূত্র: তেহরান টাইমস

  • সর্বশেষ