শিরোনাম
◈ প্রাণনাশের হুমকি পেয়ে থানায় জিডি করলেন ওসি ◈ রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়ন ও ক্ষতিপূরণ আদায়ে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ নিজের বাড়িতে হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির যা বললেন ◈ উখিয়ায় সমাবেশে খলিলুর রহমান, গণহত‌্যার বিচার মিলেছে, রো‌হিঙ্গা‌দের এবার রাখাইনে ফেরার অপেক্ষা ◈ এবার ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আওয়ামী লীগের নেতাকর্মীরা ◈ অ‌স্থির রাজ‌নৈ‌তিক অঙ্গন, আওয়ামী লীগের বেপ‌রোয়া ঠেকাতে একাট্টা হচ্ছে সব দল ◈ গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের গ্রামের বাড়িতে আগুন, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে ◈ সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ, সিসিটিভি ফুটেজে হামলাকারীদের শনাক্তে তদন্ত ◈ ফিফা সভাপতি নির্বাচন: দুই প্রতিদ্বন্দ্বীর চ্যালেঞ্জে চাপে ইনফান্তিনো ◈ আর্থিক সংকটে বড় ধাক্কা, ম্যান সিটির ২০০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:২৩ বিকাল
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবন খুবই অনিশ্চয়তায় ভরা—গ্রেপ্তার-অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন নুসরাত ফারিয়া

বৈষম্যবিরোধী আন্দোলনে একটি হত্যাচেষ্টা মামলায় চলতি বছরের মে মাসে গ্রেপ্তার হয়েছিলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। এ ঘটনা শিল্পাঙ্গনে বিস্ময় ও ক্ষোভের জন্ম দিয়েছিল। মাত্র দুইদিন পর জামিনে মুক্ত হলেও তখন থেকে বিষয়টি নিয়ে প্রকাশ্যে আর কিছু বলেননি তিনি। অবশেষে চার মাস পর এ ইস্যুতে মুখ খুললেন ফারিয়া। নিউ ইয়র্ক থেকে প্রচারিত বাংলা ভাষাভাষীদের গণমাধ্যম ঠিকানা’র বিশেষ শো ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এ নিজের অভিজ্ঞতা ও অনুভূতি প্রকাশ করেন এ অভিনেত্রী।

ফারিয়া বলেন, এ রকম কিছু হবে কখনো কল্পনাও করিনি। দুঃস্বপ্নেও ভাবিনি। যে জীবনটা স্কিন কেয়ার, মেকআপ, একটু ঘোরাফেরা, শপিং, পরিবার-বন্ধুদের সঙ্গে সময় কাটানো এই ছোট ছোট জিনিসেই খুশি ছিলাম, সেখানে এত বড় জটিলতা এসে গেল। কী করবো, কী করবো না- এসব ভাবতে গিয়ে ভীষণ হতাশ হয়েছি।

তিনি আরও যোগ করেন, আমি মনে করি, এটাকেই বড় হওয়া বলে। পরিস্থিতি মানুষকে বড় করে। ওই ঘটনার পর আমি মানসিকভাবে অবশ্যই আরও বড় হয়েছি। অভিনেত্রীর মতে, যা তার সঙ্গে ঘটেছে, তা অন্য কারও সঙ্গেও ঘটতে পারতো। তবে তিনি ভাগ্যবান যে, মানুষের ভালোবাসা, পরিবারের দোয়া ও আশীর্বাদে কঠিন সময় কাটিয়ে আবারো কাজে ফিরতে পেরেছেন।

জামিন পাওয়ার ১০-১৫ দিন পরই তিনি শুটিংয়ে ফিরেছেন জানিয়ে ফারিয়া বলেন, পুরো ঘটনাটা আমাকে শিখিয়েছে কোনো কিছুই স্থায়ী নয়। জীবন খুবই অস্থায়ী ও অনিশ্চয়তায় ভরা। সৎ থাকলে পৃথিবীর কোনো খারাপ শক্তি তোমাকে চিরদিন আটকে রাখতে পারবে না। বিপদের মুখে পড়লেও সৃষ্টিকর্তা নিজেই রক্ষা করবেন- এটাই আমার সবচেয়ে বড় শিক্ষা। নুসরাত ফারিয়ার মতে, সেই কঠিন সময় তাকে শুধু মানসিকভাবে পরিণতই করেনি, বরং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিও বদলে দিয়েছে। উৎস: মানবজমিন।

 

  • সর্বশেষ