শিরোনাম
◈ নিজের বাড়িতে হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির যা বললেন ◈ উখিয়ায় সমাবেশে খলিলুর রহমান, গণহত‌্যার বিচার মিলেছে, রো‌হিঙ্গা‌দের এবার রাখাইনে ফেরার অপেক্ষা ◈ এবার ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আওয়ামী লীগের নেতাকর্মীরা ◈ অ‌স্থির রাজ‌নৈ‌তিক অঙ্গন, আওয়ামী লীগের বেপ‌রোয়া ঠেকাতে একাট্টা হচ্ছে সব দল ◈ গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের গ্রামের বাড়িতে আগুন, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে ◈ সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ, সিসিটিভি ফুটেজে হামলাকারীদের শনাক্তে তদন্ত ◈ ফিফা সভাপতি নির্বাচন: দুই প্রতিদ্বন্দ্বীর চ্যালেঞ্জে চাপে ইনফান্তিনো ◈ আর্থিক সংকটে বড় ধাক্কা, ম্যান সিটির ২০০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল ◈ ইংল্যান্ডের বিরু‌দ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগে পেস আক্রমণে শক্তি বাড়ালো অস্ট্রেলিয়া ◈ লিসান্দ্রোসহ লেফট ফুটেড ৩ ডিফেন্ডার আস‌ছে ‌টিম বার্সেলোনায়

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৩৬ বিকাল
আপডেট : ১২ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শবনম ফারিয়ার পোস্ট, কমেন্টে যা বললেন সারজিস আলম

বর্তমানে অভিনয়ে তেমন নিয়োমিত নন ফারিয়া। অভিনয়ে অনিয়মিত হলেও সামাজিকমাধ্যমে নিয়মিত তিনি। সমসাময়িক বিভিন্ন ইস্যুতে মত প্রকাশ করেন। এমনকি কোনো ব্যক্তির রক্তের প্রয়োজন পড়লে সেটাও ফেসবুকে প্রকাশ করেন এবং অনুরাগীদের এগিয়ে আসার আহ্বান জানান। 

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) নিজের ফেসবুকে এক পোস্টে অভিনেত্রী লেখেন, পঞ্চগড় কিংবা কাঞ্চনজঙ্ঘার কাছে ফ্যামিলি নিয়ে ২/৩ দিন থাকার মতো কোন রিসোর্ট/হোটেল কিংবা স্টে হোম এর মতো কিছু কেউ সাজেস্ট করতে পারেন?

মুহূর্তের মধ্যে পঞ্চগড় বা এর আশেপাশের একাধিক নেটিজেন অভিনেত্রীকে প্রয়োজনীয় তথ্য দিতে শুরু করেন। এরমধ্যে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম। 

তিনি লেখেন, তেঁতুলিয়ায় থাকবেন। ডাকবাংলো আছে, কম্পারেটিভলি বেটার। তাছাড়া কয়েকটা এনজিওর রিসোর্টও আছে। পঞ্চগড়ে স্বাগতম!  

Advertisement

বলে রাখা ভালো, ফারিয়া তার পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে কাটাতে পছন্দ করেন। এবার পঞ্চগড় পরিবারের সদস্যদের সময় কাটাতে চাইছেন তিনি।  

 

 

  • সর্বশেষ