শিরোনাম
◈ অবৈধ প্রবেশে ‘জিরো টলারেন্স’, নতুন আইনে কড়াকড়ি ইউরোপের ◈ পাকিস্তানের ভেতরে আফগানিস্তানের বিমান হামলা, নতুন করে যুদ্ধের আশঙ্কা সীমান্তে! ◈ পুলিশের ইউনিফর্মে ফের পরিবর্তন, গাঢ় নীল-জলপাই রঙে ফিরছে পুরোনো পোশাক ◈ বাংলাদেশের জে-১০সিই যুদ্ধবিমান কেনার উদ্যোগে উদ্বিগ্ন ভারত, বাড়ছে চীনা কৌশলগত প্রভাবের শঙ্কা ◈ ব্রহ্মপুত্রে চীনের বিশাল বাঁধ প্রকল্প, নিরাপত্তা ও পানিপ্রবাহ নিয়ে শঙ্কায় ভারত! ◈ বাংলাদেশে হি'ন্দুদের জন্য আলাদা প্রদেশ করবো : চৈতালী চক্রবর্তী (ভিডিও) ◈ বাংলাদেশ সীমান্তে জমি অধিগ্রহণে গিয়ে কৃষকদের বিক্ষোভের মুখে শুভেন্দু সরকার ◈ বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ করছে চীন, দুশ্চিন্তায় ভারত ◈ দেশে হামে আরও ৪ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ১,০৭৮ জন

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২৫, ১০:২২ দুপুর
আপডেট : ২১ অক্টোবর, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

১৫ আগস্ট নিয়ে শোকপোস্ট: বিনোদন অঙ্গনের তারকাদের বিরুদ্ধে ছাত্র-জনতার ক্ষোভ, উত্তরা অবাঞ্ছিত ঘোষণা

মনিরুল ইসলাম: ১৫ আগস্ট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শোকগাথা’ লিখে সমালোচনার মুখে পড়েছেন দেশের বিনোদন অঙ্গনের বেশ কয়েকজন তারকা। তাদের বিরুদ্ধে সাংস্কৃতিকভাবে ফ্যাসিবাদকে পুনর্বাসনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নায়ক শাকিব খান, অভিনেত্রী জয়া আহসানসহ অনেকেই ছাত্র-জনতার তীব্র ক্ষোভের শিকার হয়েছেন।

শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে ছাত্র-জনতা প্রতীকী জুতাপেটার কর্মসূচি পালন করে। কর্মসূচির ব্যানারে শাকিব খান, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, শমী কায়সার, শম্পা রেজা, নাজিফা তুষি, সাজু খাদেম, মুমতাহিনা টয়া, সুনেরাহ বিনতে কামাল, পিয়া জান্নাতুল, অরুণা বিশ্বাস, খায়রুল বাশার, ইরফান সাজ্জাদ, স্বাধীন খসরু, কচি খন্দকার, মেহের আফরোজ শাওনসহ বেশ কয়েকজন শিল্পীর ছবি প্রদর্শন করে ক্ষোভ প্রকাশ করা হয়।

এ তালিকায় বিনোদন অঙ্গনের বাইরেও সাংবাদিক শাহেদ আলম, আব্দুন নূর তুষার, জ. ই মামুন, আনিস আলমগীর, লেখক সাদাত হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কামরুল হাসান মামুন, ক্রিকেটার সাকিব আল হাসান, সংগীতশিল্পী রাহুল আনন্দ, ব্যান্ডদল আর্টসেলের লিংকন ও নাট্যকার সুমন আনোয়ারকেও অন্তর্ভুক্ত করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ, সামাজিক মাধ্যমে শোকপোস্ট, ছবি বা ইঙ্গিতপূর্ণ বার্তার মাধ্যমে তারা ফ্যাসিবাদী শাসনের প্রতি নীরব সমর্থন জানিয়েছেন।

এ ঘটনাকে ঘিরে সামাজিক মাধ্যমে ‘জুলাই বিপ্লব’-সমর্থিত সংগঠনগুলো তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। ‘জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স’ নামের এক সংগঠন ঘোষণা দিয়েছে, যারা ১৫ আগস্ট শোকদিবস পালন করেছে, তারা উত্তরা এলাকায় অবাঞ্ছিত। উত্তরার ছাত্র-জনতা ও বিপ্লবপন্থীরা সিদ্ধান্ত নিয়েছে, এসব তারকাকে সেখানে শুটিং করতে দেওয়া হবে না।

প্রসঙ্গত, রাজধানীর উত্তরায় দেশের টেলিভিশন নাটকের বড় একটি অংশের শুটিং হয়। কিছুদিন আগে উত্তরা আবাসিক মালিক কল্যাণ সমিতি স্থানীয় সমস্যার কারণে শুটিং বন্ধের ঘোষণা দিয়েছিল, পরে আলোচনার মাধ্যমে সময় নির্ধারণ করে শুটিং চালুর অনুমতি দেওয়া হয়। এবার নতুন করে ওই এলাকায় তথাকথিত ‘কালচারাল ফ্যাসিস্টদের’ বিরুদ্ধে অবাঞ্ছিত ঘোষণার ফলে নাটক-সিনেমার শুটিং কার্যক্রম আবারও অনিশ্চয়তার মুখে পড়ল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়