শিরোনাম
◈ জর্ডানের বিরু‌দ্ধে শুরুর একাদশে পরিবর্তন আসছে আর্জেন্টিনার, ইঙ্গিত ‌কোচ স্কালোনির ◈ মানুষ প্রকৃত সংসদ চায়, এ সংসদের নির্বাচিত সদস্য হিসেবে আমাদের দায়িত্ব আগের চেয়ে অনেক বেশি : স্পীকার  ◈ দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ কাজ এগিয়ে নিতে বাজেটে ৪ কোটি ৫০ লাখ বাজেটে বরাদ্দ রাখা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ চীনের রাজধানীতে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা অভ্যর্থনা ◈ মুদি দোকান ও বিউটি পারলারসহ ১৬ খাত আসছে ভ্যাটের আওতায় ◈ ৩৫ বিলিয়ন ডলারের দ্বারপ্রান্তে প্রবাসী আয়, জুনেও শক্তিশালী রেমিট্যান্স প্রবাহ ◈ শ্রমশক্তি, জ্বালানি ও প্রযুক্তি সহযোগিতায় গুরুত্ব দিল বাংলাদেশ-কাজাখস্তান ◈ ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, মিরপুরে সর্বোচ্চ মামলা ◈ তিন দিনেই উঠে গেল নতুন ২ কোটি টাকার রাস্তার পিচ, ক্ষোভে কাজ বন্ধ করল এলাকাবাসী ◈ তালিয়ান থেকে ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, শুরু হচ্ছে রাষ্ট্রীয় সফরের মূল পর্ব

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৫, ০১:০৪ রাত
আপডেট : ২৩ অক্টোবর, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভিনেত্রী নন্দিনী কাশ্যপ গ্রেপ্তার

ভারতের আসামের জনপ্রিয় অভিনেত্রী নন্দিনী কাশ্যপ। সম্প্রতি তার অভিনীত সিনেমা ‘রুদ্র’ বক্স অফিসে পেয়েছে দারুণ সাফল্য। এবার গুয়াহাটিতে একটি হিট অ্যান্ড রান মামলায় নাম জড়িয়েছে তার। এই ঘটনায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের। 

পুলিশ জানিয়েছে, অভিনেত্রী নন্দিনী কাশ্যপের গাড়ির ধাক্কায় সামিউল হক (২২) নামের করপোরেশনের এক কর্মচারী মারা গেছেন। গত ২৫ জুলাই দুর্ঘটনার পর মঙ্গলবার (২৯ জুলাই) একটি হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যু হয়েছে ওই যুবকের।

গত ২৫ জুলাই মধ্যরাতে আসামের গোয়াহাটির কাহিলিপাড়া এলাকায় ঘটে দুর্ঘটনাটি। গুয়াহাটি পৌর করপোরেশনের কর্মচারী সামিউল হক স্ট্রিটলাইট মেরামত করছিলেন। এ সময় অভিনেত্রী নন্দিনীর গাড়ি ধাক্কা মারে সামিউল হককে। এতে গুরুতর আহত হন তিনি।

সামিউল হককে ধাক্কা দেয়ার পর অভিনেত্রী গাড়ি না থামিয়ে বরং দ্রুত ঘটনাস্থল থেকে চলে যান। পরে দুর্ঘটনা প্রত্যক্ষকারী কয়েকজন তাড়া করে তাকে ধরেন এবং এ ব্যাপারে কথা বলেন।

এদিকে অন্য একটি প্রতিবেদন থেকে জানা গেছে, আহত সামিউল হককে প্রথমে গোয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে অবস্থার অবনতি হওয়া অ্যাপোলোতে স্থানান্তর করা হয়েছিল। সেখানে কয়েকদিন লাইফ সাপোর্টে ছিলেন। গোয়াহাটির মেয়র মৃগেন সারানিয়া তার মৃত্যু নিশ্চিত করেছেন।

এ ঘটনায় গত ২৮ জুলাই দিসপুর থানায় প্রায় আট ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় অভিনেত্রী নন্দিনীকে। এ সময় নিজেকে নির্দোষ দাবি করেন তিনি এবং ঘটনাস্থল থেকে পালানোর কথাও অস্বীকার করেন। নন্দিনী জানান, তাৎক্ষণিক পরিস্থিতির তীব্রতা বুঝতে পারেননি এবং পরে ভুক্তভোগীর অবস্থা সম্পর্কে জেনেছেন। তার পরিবারের সঙ্গে দেখা করেন এবং চিকিৎসায় আর্থিক সহায়তার প্রস্তাবও দেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়