শিরোনাম
◈ আমার দেখা সবচেয়ে বড় বিশ্বাসঘাতক উসমান খাজা : ডিভিলিয়ার্সের ক্ষোভ, বলবিকৃতি কাণ্ডে স্বাধীন তদন্ত চায় অস্ট্রেলিয়া সরকার ◈ নাম মহম্মদ সিরাজ বলেই বাদ : ভারতীয় ক্রিকেট দলে সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ, কংগ্রেস-বিজেপির পাল্টাপাল্টি তোপ ◈ ব্রায়ান লারাকে আঘাত করে ভয়ে কাঁপছিলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি ◈ সশস্ত্র বাহিনী দিবসে বীর শহিদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ◈ একের পর এক কারখানা বন্ধ, কোন পথে যাচ্ছে দেশের পোশাক খাত? ◈ সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি ◈ দুর্যোগ ও সংকটে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী অর্জন করেছে জনগণের আস্থা: প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে ২৪ কোটি ৬০ লাখ ইউরো দেবে জার্মানি ◈ সরকারি মূল্যে মিলছে না এলপিজি, বিপাকে ভোক্তারা

প্রকাশিত : ২৪ জুন, ২০২৬, ১২:৫৮ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জর্ডানের বিরু‌দ্ধে শুরুর একাদশে পরিবর্তন আসছে আর্জেন্টিনার, ইঙ্গিত ‌কোচ স্কালোনির

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন আনতে পারেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। এরইমধ্যে গ্রুপ ‘জে’-এর শীর্ষ দল হিসেবে শেষ ষোলো নিশ্চিত করায় নিয়মিত কয়েকজন ফুটবলারকে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা করছে আলবিসেলেস্তেরা। খবর টিওয়াইসি স্পোর্টস'র।

অস্ট্রিয়াকে ২-০ গোলে হারানোর পর এবং জর্ডানের বিপক্ষে আলজেরিয়ার জয়ে আর্জেন্টিনা নিশ্চিত করেছে গ্রুপসেরা হয়ে পরের রাউন্ডে ওঠা। ফলে শনিবার ডালাসে অনুষ্ঠিতব্য ম্যাচে স্কোয়াডের বেশিরভাগ খেলোয়াড়কে সুযোগ দেওয়ার কথা জানিয়েছেন স্কালোনি।

অস্ট্রিয়ার বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন কোচ বলেন, 'পরের রাউন্ডে খেলার যোগ্যতা অর্জনে আমাদের পরিকল্পনা বদলাচ্ছে না। এখন আমরা পরিস্থিতি বিশ্লেষণ করব। যারা সুযোগ পাওয়ার যোগ্য, তাদের বেশিরভাগকেই খেলানোর চেষ্টা করব, যদি ম্যাচের পরিস্থিতি তা সাপোর্ট করে।

স্কালোনির বক্তব্য থেকেই স্পষ্ট, জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে পরিবর্তন আসছে। যদিও শেষ মুহূর্ত পর্যন্ত অনুশীলনে নজর রাখবেন কোচ, তবু নিশ্চিতভাবেই বাইরে থাকছেন ক্রিস্তিয়ান রোমেরো। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে ডান হাঁটুতে আঘাত পান তিনি। বিশ্বকাপ শুরুর আগেও একই হাঁটুর চোটে ভুগেছিলেন এই ডিফেন্ডার। তাই তাকে ঝুঁকিতে ফেলতে চায় না টিম ম্যানেজমেন্ট।

ডালাসে শনিবার রাত ১১টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। সামনে নকআউট পর্ব থাকায় কোনো খেলোয়াড়কে অপ্রয়োজনীয় ঝুঁকিতে ফেলতে রাজি নয় কোচিং স্টাফ। শেষ ষোলোতে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে গ্রুপ 'এইচ'-এর রানার্সআপ দল।

সবচেয়ে বেশি আলোচনা অবশ্য লিওনেল মেসিকে ঘিরেই। বুধবার ৩৯ বছরে পা দেওয়া আর্জেন্টাইন অধিনায়ক দুর্দান্ত বিশ্বকাপ কাটাচ্ছেন। এরইমধ্যে পাঁচ গোল করে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন তিনি। ১৮ গোল নিয়ে পেছনে ফেলেছেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে। যার গোলসংখ্যা ১৬।

  • সর্বশেষ