শিরোনাম
◈ সৌদি আরবে মক্কার মসজিদে ‘অনৈতিক কাজের’ অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর ◈ বিদেশে ইউনূস-আখতার-বাঁধনসহ বাংলাদেশিদের হেনস্তা, প্রশ্নের মুখে দূতাবাসের ভূমিকা ◈ চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে ইউক্রেন যুদ্ধে পাঠানোর অভিযোগ, ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু ◈ ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন ট্রেন, ভারত থেকে আসছে ২০০ কোচ; প্রথম চালানে এল ১৮টি, থাকছে বেবি কেয়ার রুম ও প্রার্থনাকক্ষ ◈ ভিউ-লাইক আর টাকার লোভে অন্যকে অপমান, বিবেক কোথায় আমাদের? এমনটা যদি আপনার মা কিংবা বোনের সঙ্গে ঘটত: মেহজাবীন চৌধুরী ◈ পশু জবাই নিয়ে বিতর্কিত বিজ্ঞপ্তি, দুঃখ প্রকাশ জবি প্রশাসনের ◈ হালান্ডের রেকর্ডের রাতেও ইতিহাদে পিএসজির জয় ◈ এক পদে দুই বেতন, ফিফা সভাপ‌তি ইনফান্তিনোকে ঘিরে নতুন বিতর্ক ◈ নারীদের প্রতি বৈষম্যের প্রতিবাদে আফগান লিগ ছাড়লেন তিন ইংলিশ ক্রিকেটার ◈ ধরা পড়ে কিশোররা, আড়ালে থেকে যায় ‘বড়ভাইয়েরা’: অপরাধ থামবে কীভাবে ?

প্রকাশিত : ২৪ জুন, ২০২৬, ০৭:২৮ বিকাল
আপডেট : ২৮ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রক্তাক্ত আহত বৃদ্ধকে মাইক্রোবাসে করে গুমের চেষ্টা, চালক আটক

মাহবুব সৈয়দ,পলাশ (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীর পলাশ উপজেলায় মৃত ভেবে মুমূর্ষু ও রক্তাক্ত অবস্থায় এক বৃদ্ধকে নির্জন স্থানে গুমের চেষ্টার সময় মাইক্রোবাসের চালককে আটক করেছে স্থানীয়রা।

আজ বুধবার (২৪ জুন) সকালে উপজেলার ঘোড়াশালের বাগদি এলাকার পাঁচদোনা-ঘোড়াশাল সড়কের পাশে এ ঘটনা ঘটে। পরে উত্তেজিত লোকজন চালককে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বাগদি এলাকার সড়কের পাশে একটি মাইক্রোবাস থামিয়ে রক্তাক্ত ও গুরুতর আহত এক বৃদ্ধকে ফেলে দেওয়ার চেষ্টা করছিলেন চালক। বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তারা চালককে হাতেনাতে আটক করেন। এ সময় বিক্ষুব্ধ জনতা তাকে গণধোলাই দেয় এবং পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ গিয়ে চালককে হেফাজতে নেয় এবং মুমূর্ষু বৃদ্ধকে পলাশ হাসপাতালে পাঠায়। পরে সেখানে তিনি মারা যান।

Advertisement

আটককৃত চালক মনির হোসেন বরিশালের বানারীপাড়া উপজেলার চিরাপাড়া গ্রামের মৃত জলিল হাওলাদারের ছেলে বলে জানায় পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চালক মনির হোসেন দাবি করেন, গাবতলী এলাকায় একটি পাম্পের সামনে চার-পাঁচজন ওই বৃদ্ধকে মুমূর্ষু অবস্থায় গাড়িতে তুলে দেন। তাদের কথায় তিনি বৃদ্ধকে হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে গাড়িতে নিয়ে আাসেন। পুলিশের ঝামেলার আশঙ্কায় ভীত হয়ে তিনি নরসিংদীর ওই নির্জন স্থানে বৃদ্ধকে ফেলে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, এই ঘটনায় মাইক্রোবাস চালককে আটক করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তসহ ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।