শিরোনাম
◈ আজ সন্ধ্যায় বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান ◈ ভোটের দিন মেট্রোরেল চলাচল নিয়ে যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা ◈ মার্সেইকে গোল বন্যায় ভাসা‌লো পিএসজি ◈ ভার‌তের বিরু‌দ্ধে কেন খেলবে না সেটাই বুঝতে পারছি না, পাকিস্তানের অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি ◈ যে কোনো বড় দলের সা‌থে আমা‌দের লড়াই করার ক্ষমতা আ‌ছে, বল‌লেন নেপালের অধিনায়ক ◈ আজ রাজধানীর ৮ স্থানে তারেক রহমানের নির্বাচনী জনসভা ◈ আজ প্রধান উপদেষ্টার শেষ বৈঠক ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৩৬ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার নতুন প্রেমের গুঞ্জন সামান্থার

বিনোদন জগতের দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও অভিনেতা নাগা চৈতন্য দীর্ঘদিন প্রেমসম্পর্কে থাকার পর ২০১৭ সালে সাতপাকে বাঁধা পড়েছিলেন। চার বছর এক ছাদের নিচে থাকার পর তৃতীয় নারীর অভিযোগে বিচ্ছেদের পথে হাঁটেন অভিনেত্রী। পরে এ তারকা জুটির বিচ্ছেদ ঘটে। আর অভিনেতা নাগা চৈতন্য বিচ্ছেদের পরপরই যাকে নিয়ে অভিযোগ সেই অভিনেত্রী শোভিতা ধূলিপালাকে বিয়ে করে ফেলেন। যদিও তাদের দাম্পত্য নিয়ে সাবেক স্বামীর বিরুদ্ধে বিয়ে নিয়ে কোনো মন্তব্য করেননি সামান্থা।

এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের মাঝে গুঞ্জন ছড়িয়েছে অভিনেত্রী সামান্থা রুথ প্রভু এক পরিচালকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। সম্প্রতি গণমাধ্যমের এক প্রতিবেদন সূত্রে এমনটিই জানা গেছে। সামান্থার নতুন প্রেমিক ‘দ্য ফ্যামিলি ম্যান’ এবং ‘সিটাডেল: হানি-বানি’র পরিচালক রাজ নিদিমোরু। তা নিয়েই নেটিজেনদের গুঞ্জন-সমালোচনা শুরু হয়েছে।

সম্প্রতি অভিনেত্রী সামান্থা সামাজিক মাধ্যমে কিছু ছবি পোস্ট করেছেন। সেখানে শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে— ওয়ার্ল্ড পিকলবল লিগ ম্যাচে নিদিমোরুর সঙ্গে হাজির হন সামান্থা। দুজনের পোশাকের মধ্যেও ছিল একই রঙের ছোঁয়া। 

আর এ নিয়েই নেটিজেনদের মাঝে আলোচনা-সমালোচনা চলছে। তাদের ধারণা এবার বিচ্ছেদ বেদনা ভুলে নতুন করে স্বপ্ন দেখছেন সামান্থা। অনেকেই তাদের শুভেচ্ছাও জানিয়েছেন। 

প্রতিবেদনে আরও জানা গেছে, এই প্রথমবার নয়, মাঝে মধ্যেই নাকি কফি শপ, রেস্টুরেন্টে দেখা যায় এই নতুন জুটিকে। তবে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি সামান্থা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়