শিরোনাম
◈ ইস্তেহার বিশ্লেষণ তিন দলের: উন্নয়নের ব্যাপক প্রতিশ্রুতি, বাস্তবায়ন কতটা বাস্তবসম্মত  ◈ আজ সন্ধ্যায় বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান ◈ ভোটের দিন মেট্রোরেল চলাচল নিয়ে যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা ◈ মার্সেইকে গোল বন্যায় ভাসা‌লো পিএসজি ◈ ভার‌তের বিরু‌দ্ধে কেন খেলবে না সেটাই বুঝতে পারছি না, পাকিস্তানের অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি ◈ যে কোনো বড় দলের সা‌থে আমা‌দের লড়াই করার ক্ষমতা আ‌ছে, বল‌লেন নেপালের অধিনায়ক ◈ আজ রাজধানীর ৮ স্থানে তারেক রহমানের নির্বাচনী জনসভা ◈ আজ প্রধান উপদেষ্টার শেষ বৈঠক ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৪, ০৮:৫৭ রাত
আপডেট : ২৯ মার্চ, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রকাশ্যে সাংবাদিককে হুমকি দিলেন জন আব্রাহাম

শিমুল চৌধুরী ধ্রুব: [২] বলিউড অভিনেতা জন আব্রাহাম। সমালোচকদের সঙ্গে সবসময় ঠান্ডা মাথায় কথা বলেন। তবে সম্প্রতি ‘বেদা’ ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের একটি ভাইরাল হওয়া ভিডিওতে সাংবাদিকদের উপর মেজাজ হারাতে দেখা যায়। সূত্র: হিন্দুস্থান টাইমস

[৩] ওই অনুষ্ঠানে জনকে প্রশ্ন করা হয়েছিল, কেন আপনি পরপর একই ধরনের চরিত্র করছেন, নতুন কিছু করুন। এই প্রশ্ন শুনেই রেগে যান জন। রাগত স্বরেই তাকে বলতে শোনা যায়, ‘আপনি কি আমার সব ছবি দেখেছেন?’ 

[৪] এমনকি ওই সাংবাদিককে ‘ইডিয়ট’ও বলেন অভিনেতা। যদিও পরে জন বলেছেন, ‘এই ছবিটি একেবারে আলাদা। আগে ছবিটি দেখুন, তারপর বিচার করুন।’ যদিও এমন আচরণের জন্য সমালোচিত হয়েছেন জন। সূত্র: ইন্ডিয়া টুডে

[৫] উল্লেখ্য, ‘বেদা’ ছবিটি টানটান উত্তেজনায় ভরপুর অ্যাকশন থাকবে যে এই ছবিতে সেটা ট্রেলার থেকেই বোঝা যায়। আগামী ১৫ আগস্ট মুক্তি পাবে। তামান্না ভাটিয়া থাকবেন জনের প্রেমিকা হিসেবে। মৌনি রায়কেও বিশেষ একটি চরিত্রে দেখা যাবে। 

[৬] ছবিটির প্রযোজনা করেছে জি স্টুডিওজ, এম্মে এন্টারটেইনমেন্ট এবং জেএ এন্টারটেইনমেন্ট। নিখিল আডবানি ছবিটির পরিচালনা করেছেন। এই ট্রেলারে উঠে এসেছে শ্রীকৃষ্ণ এবং অর্জুনের প্রসঙ্গ। সেখানে জনকে শর্বরীর উদ্দেশ্যে বলতে শোনা যায়, ‘আমি কেবল সারথি। তোমায় পথ দেখাতে পারি। কিন্তু চক্রব্যূহ ভেঙে ভিতরে ঢুকতে হবে তোমাকেই।’ সম্পাদনা: কামরুজ্জামান

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়