শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের সংঘাতে চাপে বাংলাদেশের এভিয়েশন খাত, ঝুঁকিতে ফ্লাইট ও প্রবাসী যাত্রী পরিবহন ◈ বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচে টিকিটের আবেদন ৮৪ লাখ, আসন মাত্র ৩৪ হাজার ◈ সাভারে ফের পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-আরিচা মহাসড়কে সংঘর্ষ ও অগ্নিসংযোগ ◈ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় জয় ডেমোক্র্যাটদের, সিনেটের নিয়ন্ত্রণ হারাল ট্রাম্পের রিপাবলিকান পার্টি ◈ মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার মু‌খোমু‌খি সংঘর্ষ, ৪ জ‌নের মৃত‌্যু ◈ স্থানীয় সরকার নির্বাচন ইস‌্যু‌তে ম‌তের অ‌মিল, জোটে থেকেই জামায়াতকে চাপে রাখতে চায় এনসিপি ◈ এশিয়া কাপের জন্য প্রাথমিক দল ঘোষণা কর‌লো বি‌সি‌বি ◈ আতলেতিকোর মাঠে বায়ার্ন মিউনি‌খের দুই গোলের জয় ◈ দুই গোলে পিছিয়ে পড়েও জয় পে‌লো ম‌্যান‌চেস্টার ইউনাইটেড ◈ শ্রমিক বিক্ষোভের শঙ্কায় গাজীপুরে ২৫ প্লাটুন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২৪, ০১:৪১ দুপুর
আপডেট : ১৪ মে, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে জটিলতায় নির্ধারিত তারিখে হল না জিপিইউ নির্বাচন

নির্বাচন কমিশন এর গৃহিত সিধান্তনুযায়ী ৯ই ডিসেম্বর, ২০১৪ ইং গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়নের, জিপিইইউ) কার্যকরী পরিষদের এর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছিলো। তবে কিছু জটিলতায় নির্ধারিত দিনে হয়নি নির্বাচন।  

বিষয়টি নিয়ে সংগঠনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে নিজেদের অবস্থান তুলে ধরেছেন। গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক মাতুজ আলী কাদরী। তিনি বলেন, শুরু থেকেই গ্রামীণফোন লি: এর ব্যাবস্থাপনা কর্তৃপক্ষ আপত্তি জানিয়ে আসছিলো এবং এই আপত্তির প্রধান কারন হিসাবে উল্লেখিত ছিলো ভোটার তালিকায় মামলা চলমান সদস্যদের ভোটার হিসাবে অন্তর্ভুক্তি করন।

পরবর্তীতে নির্বাচন কমিশন এবং শ্রম অধিদপ্তর এর তত্ত্বাবধানে একাধিকবার যাচাই বাছাই করে মূল ভোটার তালিকা তৈরি করা হয়! কিন্তু গ্রামীণফোন ব্যাবস্থাপনা কর্তৃপক্ষ এই বিষয়টির সমাধানের উদ্দেশ্যে আদালতের দ্বারস্থ হয়। আদালত একটি রুল জারির মাধ্যমে নির্বাচন স্থগিত করে।

যে শ্রম আইন অনুযায়ী মামলা চলাকালীন কর্মীরাও ইউনিয়নের নির্বাচনে ভোটার হতে পারে! এমতাবস্থায় গ্রামীণ ফোন এমপ্লয়িজ ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রয়োজনে আইনি লড়াইয়ের পাশাপাশি সকল ধরনের উদ্যোগ গ্রহনে সচেস্ট রয়েছে। তবে লক্ষ্য করা যাচ্ছে ইতিমধ্যে আপনারা অবহিত হয়েছেন যে একটা স্বার্থান্বেষী মহল প্রিন্ট মিডিয়া, অনলাইন মিডিয়া সহ সামাজিক মাধ্যমে অসৎ উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে মন গড়া, উদ্দেশ্য প্রনোদিত, ভিত্তিহিন তথ্য উপস্থাপন করছে।

সকল কর্মীদের প্রতি শ্রদ্ধা রেখেই  জিপিইউ স্পস্টত জানাতে চায়, এই ধরনের অসৎ উদ্দেশ্য প্রনোদিত কোন ধরনের কার্যক্রমের সাথে গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়নের কোন ধরনের সম্পৃক্ততা নেই! এখানে উল্লেখ্য দেশের শীর্ষ টেলিযোগাযোগ প্রতিষ্ঠান গ্রামীণফোন লি. এর সুনাম ক্ষুন্ন হয় এবং এমপ্লয়ি স্বার্থবিরোধী কোন ধরনের কার্যক্রম কে গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়ন সমর্থন করে না। গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়ন সর্বদা আইননুযায়ী এবং গনতান্ত্রিক পন্থায় নির্বাচনের পক্ষে।

  • সর্বশেষ