শিরোনাম
◈ জ্বালানি সংকটের সঙ্গে বাড়ছে রাজনৈতিক চাপ, চ্যালেঞ্জে সরকার ◈ অপরাধ দমনে পুলিশের নতুন কর্মপরিকল্পনা, উন্নতির পথে আইনশৃঙ্খলা ◈ রাষ্ট্রপতি নির্বাচনে ভোটের প্রচার নিয়ে নির্দেশনা জারি ◈ দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-ভুটান ◈ ‘ওস্তাদ চাপ দিয়েন না, মহিলা’ এ কথা শুনতে হয় নারী চালককে, প্রথম দিনেই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ◈ তারেক রহমানের সফরের জন্য এখনও অধীর আগ্রহে অপেক্ষায় ভারত: ভারতীয় হাইকমিশনার ◈ মদ পান ক‌রে গাড়ি চালিয়ে শাস্তি পেলেন অ‌স্ট্রেলিয়ান ক্রিকেটার ডে‌ভিড ওয়ার্নার ◈ প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো তথ্য নেই: শামা ওবায়েদ ◈ হাসিনার প্রত্যর্পণ অনুরোধ প্রতিষ্ঠিত প্রক্রিয়ায় পর্যালোচনা হচ্ছে: জয়সওয়াল ◈ তারেক রহমানের সম্ভাব্য সফর ভারত-বাংলাদেশ সম্পর্কে নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে: সাবেক কূটনীতিক

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৩, ১০:২৩ রাত
আপডেট : ১১ ডিসেম্বর, ২০২৩, ১০:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বশেফমুবিপ্রবির সিন্ডিকেটে সদস্য হলেন জবি অধ্যাপক মিজানুর রহমান 

অপূর্ব চৌধুরী, জবি: [২] বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেফমুবিপ্রবি) জামালপুর-এর সিন্ডিকেটে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান।

[৩] সোমবার (১১ ডিসেম্বর) বিষয়টি জানান ড. মো. মিজানুর রহমান। এর পূর্বে গত ২৯ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনেও বিষয়টি জানানো হয়। 

[৪] প্রজ্ঞাপনে বলা হয়, আগামী দুই বছরের জন্য অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বশেফমুবিপ্রবির সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। 

[৫] এ বিষয়ে জবি অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন, আমি প্রথমবারের মতো সিন্ডিকেট সদস্য মনোনীত হয়েছি। বিশ্ববিদ্যালয়টির শিক্ষার গুণগত মানোন্নয়নে আমি সর্বোচ্চ ভূমিকা রাখার চেষ্টা করবো।

[৬] প্রসঙ্গত, অধ্যাপক ড. মো. মিজানুর রহমানের সাথে আরও দুই শিক্ষককে বশেফমুবিপ্রবির সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে একই প্রজ্ঞাপনে। বাকি দুইজন হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের পরিচালক এবং বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. তোফাজ্জ্বল ইসলাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব ইনফরমেশন এন্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. জেরিনা বেগম। সম্পাদনা: এ আর শাকিল
 
প্রতিনিধি/এআরএস

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়