শিরোনাম
◈ বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়: তারেক রহমান ◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০৪:০৭ সকাল
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০১:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চার দফা দাবিতে জাবি উপাচার্যের বাসভবনের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নিরাপদ ক্যাম্পাস এবং মোটরসাইকেল ও অটোরিকশার গতি নিয়ন্ত্রণসহ চার দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্জের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে একটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্জ মো. নুরুল আলমের বাসভবনের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন।

শিক্ষার্থীদের কাছ থেকে জানা গেছে, সন্ধ্যা সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের মাওলানা ভাসানী হল সংলগ্ন সড়কে সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের প্রথম বর্ষের (৫১ ব্যাচ) ছাত্র জাহিদ হাসান নামের এক শিক্ষার্থী মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন। বর্তমানে তিনি সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে আছেন। এ দুর্ঘটনার কারণেই বিভিন্ন হলের শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হন।

শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে, আহত শিক্ষার্থীর চিকিৎসা ও শিক্ষার ব্যয়ভার প্রশাসনকে বহন করতে হবে, মোটরসাইকেল চালকের শাস্তি নিশ্চিত করা ও আবাসিক হলগুলোর সামনে গতিরোধক নির্মাণ।

এ ব্যাপারে মুঠোফোনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, আমি আহত শিক্ষার্থীকে দেখতে হাসপাতালে এসেছি। এখান থেকে বের হয়ে ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবো। আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়