শিরোনাম
◈ জাতীয় কবি কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী আজ ◈ দুদিন পরেই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে ◈ স্কুলশিক্ষার্থী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলা ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ভূমিধসে নিহত অন্তত ১৬০, নিখোঁজ ৮ শতাধিক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০৯ রাত
আপডেট : ১০ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার নামে ২ কলেজের নামকরণ

ঢাকা ও ফেনীর দুটি কলেজের নাম পরিবর্তন করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে নামকরণ করা হয়েছে। একই সঙ্গে টাঙ্গাইল ও রাজশাহীর দুটি কলেজের নামও পরিবর্তন করা হয়।

আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নির্দেশনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শন দপ্তর থেকে জারি করা প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।

কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের গত বছরের ২৯ ডিসেম্বর নির্দেশনার আলোকে অধিভুক্ত চারটি বেসরকারি কলেজের নাম পরিবর্তন করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ, পল্লবী, মিরপুর-এর নাম পরিবর্তন করে শহীদ জিয়া মহিলা কলেজ, পল্লবী, মিরপুর, ঢাকা করা হয়েছে। বাসাইল ডিগ্রি কলেজ, বাসাইল, টাঙ্গাইল এখন থেকে বাসাইল এমদাদ হামিদা কলেজ, বাসাইল, টাঙ্গাইল নামে পরিচিত হবে। এ ছাড়া সালেহা-ইমারত ডিগ্রি কলেজ, বাগমারা, রাজশাহী-এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে সাঁকোয়া কলেজ, বাগমারা, রাজশাহী। অন্যদিকে ফেনীর ফুলগাজী মহিলা কলেজ, ফেনী-এর নতুন নাম হয়েছে বেগম খালেদা জিয়া মহিলা কলেজ, ফেনী। উৎস: আজকের পত্রিকা।

 

  • সর্বশেষ