শিরোনাম
◈ সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, দুপুর ১২টার আগে ঢুকতে পারবেন না দর্শনার্থীরা ◈ ছয় ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১২০০ কোটি টাকা আটকা, ফেরত পাওয়া নিয়ে শঙ্কা ◈ ঢাকা-রিয়াদ রুটে ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের সব ফ্লাইট স্থগিত ◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয়

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:৩২ দুপুর
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ

স্পোর্টস ডেস্ক : অ‌বিশ্বাস‌্য এক ই‌নিংস খেল‌লেন ফা‌হিম আশরাফ। এই ব‌্যাটা‌রের কলা‌ণে টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে জয় পে‌লো পা‌কিস্তান। শেষ

২ ওভারে পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন ছিল ২৯ রান, হাতে ৩ উইকেট। অনেকেই ধরে নিয়েছিলেন অঘটনের বোধহয় জন্ম দেবে নেদারল্যান্ডস। তবে ফাহিম আশরাফ ভেবে রেখেছিলেন অন্যকিছু। ভ্যান বিকের ১ ওভার থেকে তোলেন ২৪ রান। তাতেই স্বস্তির জয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করলো পাকিস্তান।

আগে ব্যাট ১৪৭ রান তোলে নেদারল্যান্ডস। জবাবে ব্যাট করতে নেমে ৩ উইকেট ও ৩ বল হাতে রেখে জয় তুলে নেয় পাকিস্তান।

এদিন টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা। আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করে নেদারল্যান্ডস। প্রথম তিন ওভারে তোলে ২৮ রান। ৭ বলে ৫ রান করা ম্যাক্স ও’ডাউডকে ফিরিয়ে পাকিস্তানকে প্রথম ব্রেক থ্রু এনে দেন সালমান মির্জা। ---- ডেই‌লি ক্রিকেট

Advertisement

আরেক ওপেনার মাইকেল লিভিট খেলেছেন ১৫ বলে ২৪ রানের ইনিংস। ডাচদের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেছেন অধিনায়ক স্কট এডওয়ার্ডস। ২৯ বলে খেলা ইনিংসটিতে ৩ বাউন্ডারি ও ১টি ছক্কা মেরেছেন তিনি। এছাড়াও ২৫ বলে ৩০ রান করেছেন বাস ডি লিডি।

পাকিস্তানের হয়ে ৩.৫ ওভারে ২৪ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন সালমান মির্জা। দুটি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ নেওয়াজ, আবরার আহমেদ ও সাইম আইয়ুব।

মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানকে উড়ন্ত শুরু এনে দেন আইয়ুব। ১৩ বলে করেছেন ৪ বাউন্ডারি ও ১ ছক্কায় ২৪ রান। আরেক ওপেনার শাহিবজাদা ফারহানও খেলেছেন দারুণ। তবে ফিফটি মিসের হতাশা নিয়ে ফিরেছেন তিনি। ৩১ বলে তার ব্যাট থেকে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় এসেছে ৪৭ রান।

সালমান আলী আগা ও বাবর আজম শুরুটা ভালো করলেও ইনিংস বড় করতে পারেননি। ডাক মেরে দলকে বিপদে ফেলেছিলেন উসমান খান। শাদাব খান ও মোহাম্মদ নেওয়াজ তেমন কিছু করতে পারেননি। এরপরই ডাচ বোলারদের ওপর রীতিমত তান্ডব চালান ফাহিম। ১১ বলে খেলেছেন ২ বাউন্ডারি ও ৩ ছক্কায় অপরাজিত ২৯ রানের ক্যামিও।

নেদার‌ল্যান্ডসের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন আরিয়ান দত্ত ও পল ভ্যান মেকেরেন।

  • সর্বশেষ