শিরোনাম
◈ ‘আমাকে দয়া করে ভুলে যাবেন’, বিদায়ী বার্তায় ক্ষমা চাইলেন বাণিজ্য উপদেষ্টা ◈ লি‌নেল মে‌সি আবারও বার্সেলোনায় ফিরতে চান ◈ ফেসবুকে সম্পদের বিবরণী দিলেন প্রেস সচিব, করলেন রসিকতাও ◈ ভোট না দিলে ঘর বাড়ি সব পুড়াইয়া ছারখার করে দিব: বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সী (ভিডিও) ◈ হাসপাতালে বিএনপি নেতা রিজভী ◈ এবারের ভোটের দিন হোক নতুন বাংলাদেশের জন্মদিন: জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশ ◈ ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব ◈ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি ভারতের পোশাক রপ্তানিকারকদের জন্য উদ্বেগের কারণ ◈ গাজীপুরের মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, তিনগুণ ভাড়া আদায়ের অভিযোগ

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৩, ০৪:১৫ দুপুর
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০৩:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মধ্যরাতে চবির ছাত্র হোস্টেলে অভিযান চালিয়ে ছাত্রী আটক

পুলিশ

ডেস্ক রিপোর্ট: মধ্যরাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইনস্টিটিউটে তল্লাশি অভিযান চালিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। এ সময় ছাত্র হোস্টেলের একটি কক্ষ থেকে এক ছাত্রীকে আটক করা হয়। পরে মুচলেকা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। বুধবার মধ্যরাতে চট্টগ্রাম শহরের বাদশা মিয়া সড়কের চারুকলা ইনস্টিটিউটে পুলিশের সহায়তায় এই অভিযান চালায় প্রক্টরিয়াল বডি।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ক্লাসে ফেরা নিয়ে চারুকলার শিক্ষার্থীদের পাল্টাপাল্টি অবস্থানের কারণে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা এবং বহিরাগতদের উচ্ছেদে এই অভিযান চালানো হয়। অভিযান চলাকালে রাতে ১২টা ৪০ মিনিটের দিকে শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলের ১০৫ নম্বর কক্ষ থেকে ইনস্টিটিউটের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের এক ছাত্রীকে আটক করা হয়। পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। এ ছাড়া অপর আরেকটি কক্ষ থেকে মাদকদ্রব্যও উদ্ধার করা হয়। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভুঁইয়া বলেন, নিয়মানুযায়ী হোস্টেল ওয়ার্ডেনের অনুমতি ছাড়া রাতে কিংবা দিনে কোনো সময়ই ছাত্রীরা ছাত্রদের হোস্টেলে প্রবেশ করতে পারে না। কিন্তু ওই ছাত্রী কোনো অনুমতি না নিয়ে অবস্থান করায় তাকে আটক করা হয়। 

তবে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, ওই ছাত্রী এক ছাত্রের জন্য বাইরে অবস্থান করছিলেন। প্রক্টরিয়াল বডি সবাইকে রুমে প্রবেশ করতে বলায় তিনিও রুমে প্রবেশ করেন। সম্পাদনা: খালিদ আহমেদ

কেএ/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়