শিরোনাম
◈ মানুষের শরীরে এআই দিয়ে তৈরি ভাইরাস প্রয়োগের দাবি বিজ্ঞানীদের, নেই গবেষণাপত্রে প্রমাণ ◈ ‌নিউইয়‌র্কে সরকারি অর্থ লোপাটের অভিযোগ, বিপুল সম্পদের মালিক একশ্রেণির প্রবাসী বাংলাদেশির দরজায় এফ‌বিআই  ◈ বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে ৬৩০ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সাইবার হামলায় উত্তর কোরিয়ার হ্যাকারদের সন্দেহ ◈ যে কারণে শনিবার ৯ থেকে ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না কয়েকটি জেলায় ◈ জিজ্ঞাসাবাদে দীপ বলেছেন, ‘কিছু লোকের ধাওয়ায় তাহসিফ নদীতে ঝাঁপ দেয়, আমি পালিয়ে আসি’: আরও যা জানালো পিবিআই (ভিডিও) ◈ এআই খাতে বিপুল বিনিয়োগে চাপে গুগল-আমাজন-মাইক্রোসফট, মূল ব্যবসায় ক্ষতি ও ট্রিলিয়ন ডলারের ধাক্কা ◈ ঢাকার ২৫২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই খেলার মাঠ, স্যাঁতসেঁতে কক্ষে পাঠদান ও শিক্ষক সংকটে ব্যাহত শিক্ষা ◈ থাইল্যান্ডে ১০ হাজার বিদেশিকে খুঁজছে ইমিগ্রেশন পুলিশ, ঝুঁকিতে বাংলাদেশিরাও ◈ তাহসিফের লাশ উদ্ধারের স্থান থেকে ৫০ গজ দূরে মিলল মোটরসাইকেল, হেফাজতে ‘জুনিয়র বন্ধু’ দ্বীপ ◈ গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র

প্রকাশিত : ১৭ মে, ২০২৬, ০৮:১৫ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদযাত্রায় শিক্ষার্থীদের বিভাগীয় শহরে পৌঁছে দেওয়ার জন্য বাস সার্ভিস চালুর সিদ্ধান্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে শিক্ষার্থীদের বাড়ি ফেরার যাত্রা সহজ করতে বিভাগীয় শহরগুলোতে বাস সার্ভিস চালুর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) পরিবহন সম্পাদক মাহিদ খানের আবেদনের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে জকসুর পক্ষ থেকেও শিক্ষার্থীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনব্যবস্থার দাবি জানানো হয়। পরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা এবং জকসুর পরিবহন সম্পাদক মাহিদ খানের আবেদনের প্রেক্ষিতে প্রশাসন বিষয়টি বিবেচনায় নেয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে জানান, উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের অনুমোদনক্রমে ঈদুল আজহার ছুটিতে শিক্ষার্থীদের বিভাগীয় শহরে পৌঁছে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

Advertisement

তিনি আরো জানান, ঈদুল আজহার ছুটিকালীন সময়ে একান্ত প্রয়োজন ছাড়া বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবহার না করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীরা। তারা জানান, ঈদের সময় গণপরিবহনে অতিরিক্ত চাপ ও ভোগান্তির মধ্যে বিশ্ববিদ্যালয়ের বাস সার্ভিস চালুর এ সিদ্ধান্ত শিক্ষার্থীদের যাত্রাকে আরও স্বস্তিদায়ক ও নিরাপদ করবে।

সূত্র: কালের কণ্ঠ

  • সর্বশেষ