শিরোনাম
◈ মানুষের শরীরে এআই দিয়ে তৈরি ভাইরাস প্রয়োগের দাবি বিজ্ঞানীদের, নেই গবেষণাপত্রে প্রমাণ ◈ ‌নিউইয়‌র্কে সরকারি অর্থ লোপাটের অভিযোগ, বিপুল সম্পদের মালিক একশ্রেণির প্রবাসী বাংলাদেশির দরজায় এফ‌বিআই  ◈ বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে ৬৩০ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সাইবার হামলায় উত্তর কোরিয়ার হ্যাকারদের সন্দেহ ◈ যে কারণে শনিবার ৯ থেকে ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না কয়েকটি জেলায় ◈ জিজ্ঞাসাবাদে দীপ বলেছেন, ‘কিছু লোকের ধাওয়ায় তাহসিফ নদীতে ঝাঁপ দেয়, আমি পালিয়ে আসি’: আরও যা জানালো পিবিআই (ভিডিও) ◈ এআই খাতে বিপুল বিনিয়োগে চাপে গুগল-আমাজন-মাইক্রোসফট, মূল ব্যবসায় ক্ষতি ও ট্রিলিয়ন ডলারের ধাক্কা ◈ ঢাকার ২৫২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই খেলার মাঠ, স্যাঁতসেঁতে কক্ষে পাঠদান ও শিক্ষক সংকটে ব্যাহত শিক্ষা ◈ থাইল্যান্ডে ১০ হাজার বিদেশিকে খুঁজছে ইমিগ্রেশন পুলিশ, ঝুঁকিতে বাংলাদেশিরাও ◈ তাহসিফের লাশ উদ্ধারের স্থান থেকে ৫০ গজ দূরে মিলল মোটরসাইকেল, হেফাজতে ‘জুনিয়র বন্ধু’ দ্বীপ ◈ গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৬, ০৩:৩১ দুপুর
আপডেট : ৩০ অক্টোবর, ২০২৬, ০৩:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে কারণে শনিবার ৯ থেকে ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না কয়েকটি জেলায়

জরুরি মেরামত, লাইন সংস্কার এবং সঞ্চালন লাইনের আশপাশে বেড়ে ওঠা গাছের ডালপালা ছাঁটার কাজের সুবাদে আগামী শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হবে। সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতি ও বিদ্যুৎ বিতরণ সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, এলাকাভেদে কোথাও কোথাও একটানা ১১ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎহীন থাকতে হতে পারে গ্রাহকদের।

শুক্রবার (৩০ অক্টোবর) এক বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গ্রাহকদের এই অগ্রিম বার্তা জানিয়েছে।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সদর দপ্তর জানিয়েছে, বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৬, ৭ ও ৮ নম্বর ফিডারে জরুরি রক্ষণাবেক্ষণ ও গাছের ডাল কাটার কাজের জন্য শনিবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত (টানা ১১ ঘণ্টা) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এর ফলে কালিকাপুর, ফজলিতলা, আহম্মেদপুর বাজার, পার আহম্মেদপুর, কায়েম কোলা, খৌদ্দকাচুটিয়া, কুমরুল, বৃকাচুটিয়া, ভবানীপুর, রামাগাড়ি, কামারদহ, আটঘরিয়া, স্লুইস গেট, হাট গোবিন্দপুর, শেখ পাড়া ও তৎসংলগ্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে কাজের অগ্রগতির ওপর ভিত্তি করে সময়সীমা কিছুটা পরিবর্তন হতে পারে।

Advertisement

নেসকোর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহের আবাসিক প্রকৌশলী মো. জুলফিকার আলী জানান, শিবগঞ্জ ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার জন্য শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত (৯ ঘণ্টা) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-১ দুই ধাপে বিদ্যুৎ বন্ধ থাকার কথা জানিয়েছে— ৩৩/১১ কেভি লাকাতুরা উপকেন্দ্রের আওতাধীন কাকুর্যাপাড়, এয়ারপোর্ট থানা, বাইশটিলা, ওসমানী বিমানবন্দর এক্সপ্রেস, ধোপাগুলা, বনশ্রী, বাদামবাগিচা (আংশিক), পাহাড়িকা, বড় বাজার ও লাকাতুরা স্টেডিয়াম ফিডারের অধীনে থাকা লাকাতুরা বাজার, মুসলিম পাড়া, মালনীছড়া, বাদাম বাগিচা, খাসদবীর প্রথামিক স্কুল গলি, রূপসা আ/এ, ফরিদাবাদ, সিলভার সিটিকেওয়াছড়া, হিলুয়াছড়া চা-বাগান, ধোপাগুল, সাহেবের বাজার, সালুটিকর ঘাট ও আশপাশের এলাকায় সকাল ৮টা থেকে ৩ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে।

আম্বরখানাস্থ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন ১১ কেভি আইজিডি ওভারহেড ফিডারের অধীনে থাকা আম্বরখানা মসজিদ, দত্তপাড়া, আম্বরখানা সরকারি কলোনি, মজুমদারী, কমলা বাগান, প্রভাতী, পূর্ব পীরমহল্লা, হাউজিং এস্টেট সম্পূর্ণ, ফরিদাবাদ আ/এ ও আশপাশের এলাকায় সকাল ১১টা থেকে টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

কাজ শেষ হওয়া মাত্রই নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে জানিয়েছে বিপিডিবি। সাময়িক এ বিদ্যুৎ বিভ্রাটের জন্য সংশ্লিষ্ট সব বিতরণ সংস্থা গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।

  • সর্বশেষ