শিরোনাম
◈ ১১ দলের লংমার্চে যাননি নাহিদ, জামায়াতের সঙ্গে দূরত্ব বাড়ছে এনসিপির? ◈ ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদসহ ৭ কর্মকর্তা বরখাস্ত, বাধ্যতামূলক অবসরে ১ ◈ মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি ৮ হাজার টাকার বেশি নয়, অতিরিক্ত নিলেই কঠোর ব্যবস্থা ◈ ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে মিরপুরে ফের সড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা ◈ ঢাকায় সাফ ফুটব‌লে অংশ নি‌তে দ্বিতীয় সারির দল ঘোষণা কর‌লো ভারত ◈ এইচএসসিতে ফেল ৫ লাখ ৯৪ হাজার শিক্ষার্থী, এক-দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা মাসখানেকের মধ্যে ◈ এইচএসসি-সমমানের ফলে বড় ধস, কোন বোর্ডে পাশের হার কত? ◈ এবার এইচএসসি পরীক্ষায় ১৩৯ প্রতিষ্ঠানে সব শিক্ষার্থী পাশ ◈ আলিমে পরীক্ষায় পাশের হার ৬১ দশমিক ৭ শতাংশ ◈ নতুন বেতনকাঠামো: কাল বর্ধিত বেতন ও ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা, বাদ পড়বেন অনেকে

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৬, ০৩:৩৪ দুপুর
আপডেট : ৩১ অক্টোবর, ২০২৬, ০১:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে ৬৩০ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সাইবার হামলায় উত্তর কোরিয়ার হ্যাকারদের সন্দেহ

বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ ‘বাইন্যান্স’ (Binance) বিশাল সাইবার হামলার শিকার হয়েছে। প্রতিষ্ঠানটির দাবি অনুযায়ী, হ্যাকাররা তাদের সিস্টেম থেকে প্রায় ৬৩০ কোটি মার্কিন ডলার সমমূল্যের ক্রিপ্টো কারেন্সি চুরি করেছে।

অনলাইন ভিত্তিক নিরাপত্তা ও বিশ্লেষণকারী প্রতিষ্ঠানগুলোর মতে, এটি হতে যাচ্ছে বৈশ্বিক ক্রিপ্টো খাতের ইতিহাসে ঘটে যাওয়া সবচেয়ে বড় সাইবার চুরির ঘটনা।

বাইন্যান্স কর্তৃপক্ষ জানিয়েছে, চুরি হওয়া মোট সম্পদের প্রায় অর্ধেক তারা তাৎক্ষণিকভাবে ফ্রিজ বা অকার্যকর করতে সক্ষম হলেও বাকি বিশাল অঙ্কের অর্থ এখনও হ্যাকারদের নিয়ন্ত্রণে রয়েছে।

এখনও পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী আনুষ্ঠানিকভাবে এই হামলার দায় স্বীকার করেনি। তবে দুটি শীর্ষস্থানীয় ডিজিটাল অ্যানালিটিক্স ফার্মের প্রাথমিক তথ্য নির্দেশ করছে যে, উত্তর কোরিয়ার একটি কুখ্যাত হ্যাকার দল এই হামলার পেছনে জড়িত থাকতে পারে।

Advertisement

ব্লকচেইনভিত্তিক গোয়েন্দা সংস্থা ‘টিআরএম ল্যাবস’ (TRM Labs) জানিয়েছে, বাইন্যান্সে চালানো এই সাইবার হামলার পদ্ধতির সঙ্গে উত্তর কোরিয়া-সংশ্লিষ্ট সাইবার হামলায় ব্যবহৃত কৌশলগুলোর হুবহু মিল রয়েছে। বিশেষ করে গত বছর ক্রিপ্টো প্ল্যাটফর্ম ‘বাইবিট’ (Bybit) থেকে ১৫০০ কোটি (১.৫ বিলিয়ন) ডলার চুরির যে ঘটনা ঘটেছিল, তার সঙ্গে এই ডিজিটাল ডাকাতির বেশ কিছু গুরুত্বপূর্ণ সামঞ্জস্য পাওয়া গেছে।

উত্তর কোরিয়ার সঙ্গে এই সাইবার হামলার যোগাযোগের বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি বাইন্যান্স। তবে এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, ‘আমরা অপরাধীদের পরিচয় নিশ্চিত হতে এবং তাদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে একাধিক আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করছি।’

ঘটনার পর থেকে বাইন্যান্সের নিরাপত্তা ব্যবস্থা এবং সাধারণ ব্যবহারকারীদের আমানত সুরক্ষিত রয়েছে কি না, তা নিয়ে পুরো বিশ্বজুড়ে ক্রিপ্টোকারেন্সি বাজারে তীব্র আলোড়ন ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

  • সর্বশেষ