শিরোনাম
◈ ডিএমপি কমিশনার হলেন মোসলেহ্ উদ্দিন ◈ ঈদযাত্রায় শিক্ষার্থীদের বিভাগীয় শহরে পৌঁছে দেওয়ার জন্য বাস সার্ভিস চালুর সিদ্ধান্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ◈ বিশ্বকাপ খেলা এখ‌নো অ‌নি‌শ্চিত, তার প‌রেও ইরানের দল ঘোষণা ◈ দুবাইয়ে কর্মসংস্থানের নতুন দ্বার, নিয়োগ পাবে ৬ হাজার চালক ◈ ভারতে সংখ্যালঘুদের আক্রমণ আড়াল করতে বিদেশে আরএসএস’এর তদবির ◈ জাবি আলোনসো চেলসির নতুন কোচ! ◈ “বাস-রেলস্টেশনে টার্গেটের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তুলতাম”, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিল অজ্ঞান পার্টির মূলহোতা ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি সমঝোতা, কী সুবিধা পাবে বাংলাদেশ? ◈ যশোরে আটক জেলা যুবলীগ সভাপতি মোস্তাফা ফরিদ গ্রেফতার ◈ ড. ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

প্রকাশিত : ১৭ মে, ২০২৬, ০৮:১৫ রাত
আপডেট : ১৮ মে, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদযাত্রায় শিক্ষার্থীদের বিভাগীয় শহরে পৌঁছে দেওয়ার জন্য বাস সার্ভিস চালুর সিদ্ধান্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে শিক্ষার্থীদের বাড়ি ফেরার যাত্রা সহজ করতে বিভাগীয় শহরগুলোতে বাস সার্ভিস চালুর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) পরিবহন সম্পাদক মাহিদ খানের আবেদনের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে জকসুর পক্ষ থেকেও শিক্ষার্থীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনব্যবস্থার দাবি জানানো হয়। পরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা এবং জকসুর পরিবহন সম্পাদক মাহিদ খানের আবেদনের প্রেক্ষিতে প্রশাসন বিষয়টি বিবেচনায় নেয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে জানান, উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের অনুমোদনক্রমে ঈদুল আজহার ছুটিতে শিক্ষার্থীদের বিভাগীয় শহরে পৌঁছে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

তিনি আরো জানান, ঈদুল আজহার ছুটিকালীন সময়ে একান্ত প্রয়োজন ছাড়া বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবহার না করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীরা। তারা জানান, ঈদের সময় গণপরিবহনে অতিরিক্ত চাপ ও ভোগান্তির মধ্যে বিশ্ববিদ্যালয়ের বাস সার্ভিস চালুর এ সিদ্ধান্ত শিক্ষার্থীদের যাত্রাকে আরও স্বস্তিদায়ক ও নিরাপদ করবে।

সূত্র: কালের কণ্ঠ

  • সর্বশেষ
  • জনপ্রিয়