শিরোনাম
◈ শনিবার সকাল ৮টা থেকে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গাজীপুরের যেসব এলাকায় ◈ হরমুজ প্রণালীতে আটকা পড়েছে ৪০০ জাহাজ-ছয় হাজার নাবিক ◈ মক্কা চুক্তিসহ বাংলাদেশের সব ঘটনার ওপর নিবিড়ভাবে নজর রাখছে ভারত ◈ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হলে যে শর্ত মানতে হবে, জানালেন সোহেল তাজ ◈ ইমরান খা‌নের দুই ছে‌লের বিস্ফোরক মন্তব‌্য, বাবাকে স্পষ্ট হত্যা করার চেষ্টা চল‌ছে ◈ অবশেষে স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার ◈ ইংল‌্যা‌ন্ডের মা‌ঠে ইমরান খানের দুই  ছেলের সাক্ষাৎকার প্রচার করায় ম্যাচ বয়কটের হুমকি পিসিবির! ◈ আজ থেকে নারী এশিয়া কাপ শুরু, বাংলাদেশের প্রথম ম‌্যাচ সোমবার ইন্দো‌নে‌শিয়ার বিরু‌দ্ধে ◈ ফেলে দেওয়া মাছের আঁশ থেকে বছরে কোটি টাকার রফতানি, বদলাচ্ছে বহু মানুষের জীবন ◈ কিলিং স্কোয়াডের শুটার ‘গলাকাটা মোবারক’, ৪ অস্ত্রসহ গ্রেপ্তার

প্রকাশিত : ১৭ মে, ২০২৬, ০৯:১৭ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিয়ানমারে পাচারকালে ২ হাজার ৪০০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ৩৩

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারের সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে মা মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া বিপুল পরিমাণ সিমেন্টসহ তিনটি ফিশিং ট্রলার জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারচক্রের সঙ্গে জড়িত ৩৩ জনকে আটক করা হয়েছে।

শনিবার (১৬ মে) দিনব্যাপী বাংলাদেশ কোস্ট গার্ড শাহপরীরদ্বীপ আউটপোস্ট ও বাংলাদেশ নৌবাহিনীর যৌথ অভিযানে এসব ট্রলার, সিমেন্ট ও পাচারকারীদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, ভোলা জেলার মো. হান্নান (৪৫), মো. রিপন (২৩), মো. আব্দুল হালিম (২৯), মো. শিফন (২২), আব্দুল হালিম (২৮), মো. শাহীন (১৯) ও মো. রুবেল (২৫); লক্ষ্মীপুর জেলার মো. জুয়েল (২০), মো. রিয়াজ (২৬), মো. সবুজ (২২), মো. সোলেমান (৪১), আনোয়ার হোসেন (৪৩), মো. শাহিন (২৮), মো. আক্তার হোসেন (২২) ও মো. হোসন (৪০); কক্সবাজার জেলার জমির উদ্দিন (৩৫), সাহাবুদ্দিন (৪৫), মো. মনির (৩৫), মো. রুবেল (২৬) ও মো. ফারুক (২৬); চট্টগ্রামের বাঁশখালীর মো. সরোয়ার (৩৪), চন্দনাইশের মো. তৌহিদ (২২), সন্দ্বীপের মো. শিপন (৫১) ও আলাউদ্দিন (২০), আকবরশাহ এলাকার মো. সোহাগ (৩৪), মো. নাদিম (৩০), মো. জনি (৩১), সাদ্দাম (২৪), মিরসরাইয়ের আব্দুল করিম (৪২), মাঈনউদ্দীন (৪৭) ও মোস্তাকিন আরাফাত (২২), কুমিল্লা জেলার মো. শরিফ (২২) এবং সিলেটের মো. ফাহাদ (২৩)।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তিনটি ফিশিং ট্রলারে থাকা মোট ২ হাজার ৪০০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। এ সময় ট্রলারগুলোতে থাকা ৩৩ জনকে আটক করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, তারা শুল্ক ও কর ফাঁকি দিয়ে চট্টগ্রামের হাতিয়া ও সন্দ্বীপের বিভিন্ন এলাকা থেকে সিমেন্ট সংগ্রহ করে অবৈধভাবে মিয়ানমারের একটি নিষিদ্ধ গোষ্ঠীর কাছে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত মূলহোতাদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। জব্দ করা সিমেন্ট, ব্যবহৃত তিনটি ট্রলার এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, সমুদ্রপথে পাচার ও চোরাচালান রোধে ভবিষ্যতেও নৌবাহিনীর সঙ্গে যৌথ অভিযান অব্যাহত থাকবে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, কোস্ট গার্ড ও বাংলাদেশ নৌবাহিনীর যৌথ অভিযানে সিমেন্টবোঝাই তিনটি ট্রলারসহ ৩৩ জনকে আটক করা হয়েছে। পরে তাদের থানায় হস্তান্তর করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে কক্সবাজার আদালতে পাঠানো হবে।

  • সর্বশেষ