শিরোনাম
◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত ◈ রিয়ালের পতনে দিশেহারা ইরান, ২০ লাখ রিয়ালে মিলছে না আগের অর্ধেকও ◈ ফ্লাইটে মায়ের মৃত্যু, ওমানের আইনে মরদেহ রেখেই দেশে ফিরতে হলো ছেলেকে ◈ নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে অন্তত ২০, শতাধিক ভারতীয়সহ নিখোঁজ ৪০০ ◈ লেনিন থেকে নেতানিয়াহু : লুকিয়ে দেশ ছাড়ার পর গোপনে ফিরেছেন যে বিশ্বনেতারা ◈ মার্কিন চাপে চরম অর্থনৈতিক সংকটে ইরান, ফের বিক্ষোভের শঙ্কা ◈ ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে, যা জানা গেল ◈ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে লাখো মানুষের জশনে জুলুস (ভিডিও) ◈ সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার

প্রকাশিত : ১৭ মে, ২০২৬, ১২:৩৬ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনার্স পড়ুয়াদের বৃত্তি দিচ্ছে সরকার, আবেদন যেভাবে করবেন

স্নাতক (পাস) ও সমমান পর্যায়ে প্রথম বর্ষের শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন এন্ট্রির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই উপবৃত্তি পেতে আজ রবিবার (১৭ মে) আবেদন শুরু হয়েছে।

আবেদনপ্রক্রিয়া চলবে আগামী ১৪ জুন পর্যন্ত। শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের ২০২৩-২৪ (ডিগ্রি ও ফাজিল প্রথম বর্ষ) শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের আবেদন আহ্বান করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘স্নাতক ও সমমান পর্যায়ের উপবৃত্তি দেওয়া নির্দেশিকা, ২০২২’ অনুযায়ী প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে উপবৃত্তি, টিউশন ফি ও অন্যান্য সুবিধা নিতে নির্ধারিত সময়সূচি ও নির্দেশনা মেনে শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে ‘ই-স্টাইপেন্ড ম্যানেজমেন্ট সিস্টেম’ লিংকে প্রবেশ করে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে (ডিগ্রি ও ফাজিল প্রথম বর্ষ) শিক্ষার্থীদের লিংকের মাধ্যমে অনলাইনে আবেদন শুরু ১৭ মে সকাল ৯টায়। আবেদন শেষ হবে ১৪ জুন রাত ১১টা ৫৯ মিনিটে।

সফটওয়্যারে এন্ট্রি করা শিক্ষার্থীদের আবেদনে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান কর্তৃক শিক্ষার্থীর উপস্থিতি ও বাছাই কমিটির রেজল্যুশন সফটওয়্যারে আপলোড করে পিএমইএটির ‘ই-স্টাইপেন্ড ম্যানেজমেন্ট সিস্টেম’-এ ফরওয়ার্ড করার তারিখ ও সময় ১৫ জুন সকাল ৯টা থেকে ২১ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদনসংক্রান্ত বিস্তারিত তথ্যাদি পাওয়া যাবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইট ও পিএমইএটির ই-স্টাইপেন্ড ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারের নোটিশ বোর্ডে। কার্যক্রমটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক। তাই আবেদনের হার্ড কপি ট্রাস্টে পাঠানোর প্রয়োজন নেই।

স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের উপবৃত্তিসংক্রান্ত হেল্পলাইন: ০২-৫৫০০০৪২৮, ০১৭৭৮৯৫৮৩৫৬ ও ০১৭৭৮৯৬৪১৫৬ (অফিস চলাকালে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত)।

আরও জানতে ক্লিক করুন প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট

 

  • সর্বশেষ