শিরোনাম
◈ সরকারের একটি মহল কিছু কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে: মির্জা আব্বাস ◈ ডোনাল্ড ট্রা‌ম্পের গ্রিনল্যান্ড দখ‌লের প‌রিকল্পনার প্রতিবা‌দে বিশ্বকাপ ফুটবল বয়কটের ডাক জার্মানির! ◈ বিশ্বকাপ জয়ের দাবিদার দল নয় বাংলা‌দেশ, না খেললে ক্রিকেটের ক্ষতি হবে না : অতুল ওয়াসান ◈ বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিলো বাংলাদেশ (ভিডিও) ◈ ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি, এবার দিল্লিকে যে বার্তা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা ◈ ৪৮তম বিশেষ বিসিএস: ৩২৬৩ জনকে ক্যাডার পদে নিয়োগ ◈ ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব ◈ একটি দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ বললেন তারেক রহমান (ভিডিও) ◈ তিন নেতার কবর জিয়ারত করে নির্বাচনি প্রচারণা শুরু এনসিপির ◈ ৮ ইউএনওকে বদলির আদেশ বাতিল

প্রকাশিত : ২২ জুলাই, ২০২৪, ১০:৩৩ রাত
আপডেট : ০১ এপ্রিল, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়ে স্থগিত : নাহিদ ইসলাম

কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বিবিসি বাংলাকে জানিয়েছেন, গত বুধবার ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়ে স্থগিত করা হয়েছে। আন্দোলনকারীদের ওই আল্টিমেটামের সময় শেষ হচ্ছে মঙ্গলবার। সূত্র : বিবিসি বাংলা

তিনি বলেন, “আমাদের চার দফার মধ্যে রয়েছে- ৪৮ ঘন্টার মধ্যে ইন্টারনেট চালু, ক্যাম্পাসগুলো থেকে আইনশৃঙ্খলা বাহিনী প্রত্যাহার করে ক্যাম্পাস চালু, সমন্বয়ক ও আন্দোলনকারীদের নিরাপত্তা প্রদান এবং কারফিউ প্রত্যাহার”।

এই সময়ের মধ্যে দাবি পূরণ হলে সমন্বয়ক ও আন্দোলনকারীদের সাথে আলোচনা করে চূড়ান্ত বক্তব্য ও দফা দাবি পেশ করা হবে বলেও জানান বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক।

তবে, একই সংগঠনের অন্য একটি পক্ষ রোববার ‘৯ দফা’ দাবি জানিয়ে শাটডাউন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিল।

শিক্ষার্থীদের এই দু্ই ধরনের অবস্থান নিয়ে নাহিদ ইসলাম বিবিসি বাংলাকে বলেন, “যারা নয় দফা দাবি ও শাটডাউন অব্যাহত রেখেছে তাদের সাথে আমাদের নীতিগত কোন বিরোধ নেই। নিজেদের মধ্যে কোন যোগাযোগ না থাকায় আমরা তাদের সাথে কথা বলতে পারছি না”।

এই সমন্বয়কারী জানান, বেঁধে দেয়া সময়ের মধ্যে দাবি মেনে নেয়া হলেই পরবর্তী করণীয় ঠিক করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়