শিরোনাম
◈ জাতীয় কবি কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী আজ ◈ দুদিন পরেই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে ◈ স্কুলশিক্ষার্থী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলা ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ভূমিধসে নিহত অন্তত ১৬০, নিখোঁজ ৮ শতাধিক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত

প্রকাশিত : ২০ মে, ২০২৪, ০৯:২২ রাত
আপডেট : ২০ মে, ২০২৪, ০৯:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খেলাধুলায় বৈষম্য দূরীকরণে প্রধানমন্ত্রী সবসময় সজাগ রয়েছেন: জবি উপাচার্য

অপূর্ব চৌধুরী: [২] জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেছেন, খেলাধুলায় নারী পুরুষ বৈষম্য দূরীকরণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় সজাগ রয়েছেন। তার নেতৃত্বে বর্তমান সরকার খেলোয়াড়দের জীবনযাত্রার মান বৃদ্ধি করতে সর্বদা সচেষ্ট রয়েছে।

[৩] তিনি বলেন, বিশ্ববিদ্যালয় শুধু পাঠদান আর গবেষণার জন্যই নয়। সবাইকে খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমে সংশ্লিষ্ট থাকতে হবে। খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে নিয়মানুবর্তিতা বৃদ্ধি পায়, আর সংঘাত-সহিংসতা থেকে দূরে থাকা যায়। খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে যারা দক্ষ তারা বিশেষ মেধাসম্পন্ন। সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক বিশ্ববিদ্যালয় গড়ে তোলার জন্য আমাদের বিভিন্ন প্রতিযোগিতার ব্যবস্থা করতে হবে।

[৪] সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ৬ষ্ঠ ইনডোর গেমস প্রতিযোগিতা’র (ছাত্র-ছাত্রী) উদ্বোধনকালীন সময়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অধ্যাপক সাদেকা হালিম। বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা কেন্দ্রের ব্যবস্থাপনায় প্রতিযোগিতা আয়োজিত হচ্ছে।

[৫] জবি ক্রীড়া উপকমিটি’র (দাবা, ক্যারাম, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, টেনিস ও স্কোয়াশ)  আহবায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আরিফউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ হুমায়ুন কবীর চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. হোসনে আরা বেগম, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মোহাঃ আলপ্তগীন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার এবং প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। 

[৬] অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন অধ্যাপক ড. প্রতিভা রানী কর্মকার এবং সঞ্চালনা করেন শরীরচর্চা শিক্ষা কেন্দ্রের উপ-পরিচালক গৌতম কুমার দাস। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। সম্পাদনা: কামরুজ্জামান

এসবি২

  • সর্বশেষ