শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, তিন পুলিশসহ কয়েকজন আহত ◈ সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্তে ভারতের বড় ধাক্কা, চুক্তি কার্যকর রাখার রায় আন্তর্জাতিক আদালতের ◈ বা‌র্সেলোনা-‌রিয়াল মা‌দ্রিদ মৌসুমের প্রথম এল ক্লাসিকো ২৫ অ‌ক্টোবর ◈ বি‌লিয়ন ডলার খরচ ক‌রে বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের? ◈ এশিয়ান গেমসের অব্যবস্থার দায় পি‌সি‌বির চেয়ারম‌্যান মহ‌সিন নকভির ঘাড়ে ◈ দুবাই ছাড়লেন বেনজীর আহমেদ, অবস্থান জানতে ইন্টারপোলের সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ ◈ মেসি নেই, এখন থে‌কে নতুন ছকে এগোবে আর্জেন্টিনা ◈ এআই ক্যামেরার পর ঢাকার যানজট নিয়ন্ত্রণে আসছে ড্রোন ◈ পর্যটকশূন্য সেন্টমার্টিনে নীরব দুর্ভিক্ষ, আয়-রোজগার হারাচ্ছেন দ্বীপবাসী ◈ হৃদয়ের ট্রিপল শত‌কে ভর ক‌রে দ‌ক্ষিণ আ‌ফ্রিকার স‌ঙ্গে ড্র করলো বাংলাদেশ এ' দল

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৩, ০৯:৫৭ রাত
আপডেট : ২২ নভেম্বর, ২০২৩, ০১:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩৩০ কোটি টাকা ব্যয়ে ইলেকট্রনিক বর্জ্য ব্যবস্থাপনায় বিশেষ প্রকল্প নিয়েছে সরকার

আমিনুল ইসলাম: [২] ইলেকট্রনিক বর্জ্য ব্যবস্থাপনায় বিশেষ প্রকল্প হাতে নিয়েছে সরকার। এতে ব্যয় ধরা হয়েছে ৩৩০ কোটি টাকা। এটি বাংলাদেশ এনভায়রনমেন্টাল সাসটেইনিবিলিটি অ্যান্ড ইনফোরমেশন প্রকল্পের একটি অংশ বলে জানিয়েছেন প্রকল্পের উপ-পরিচালক মাহফুজুল কবির। 

[৩] দেশে নষ্ট হওয়া ইলেকট্রনিক পণ্যের বেশির ভাগই পুনর্ব্যবহারের কোনো ব্যবস্থা নেই। তথ্যপ্রযুক্তি বিভাগের হিসাবে, দেশে বর্তমানে ইলেকট্রনিক বর্জ্যরে পরিমাণ ১০ লাখ টন। গবেষণা সংস্থাগুলো বলছে, ২০৩৫ সালে তা বেড়ে দাঁড়াবে ৪৬ লাখ ২০ হাজার টনে। সঠিক ব্যবস্থাপনা না থাকায় যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হয়ে উঠবে। 

[৪] তাই ইলেকট্রনিক বর্জ্য ব্যবস্থাপনায় চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুমোদন দেওয়া হয় বিশেষ প্রকল্প। এর মাধ্যমে ই-বর্জ্য সংগ্রহ, পুনর্ব্যবহার উপযোগী করা ও ক্ষতিকর বস্তুগুলো ধ্বংস করতে একটি প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। 

[৫] এদিকে সঠিক ই-বর্জ্য ব্যবস্থাপনায় এই প্রকল্পের সঙ্গে সিটি করপোরেশনকে যুক্ত করার পরামর্শ বিশ্লেষকদের। স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান কামরুজ্জামান মজুমদার বলছেন, রাজধানীর মতো জায়গায় ই-বর্জ্য সংগ্রহ ও ব্যবস্থাপনায় সিটি করপোরেশনের ভূমিকা গুরুত্বপূর্ণ হলেও তা দেখা যাচ্ছে না। তাই নতুন এই প্রকল্পে নগর কর্তৃপক্ষকে যুক্ত করার পরামর্শ তার। সম্পাদনা: তারিক আল বান্না

  • সর্বশেষ