শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে রপ্তানি হচ্ছে হাটহাজারীর ঐতিহ্যবাহী মিষ্টি মরিচ ◈ খুলনায় নিরাপত্তা শঙ্কায় জমা আগ্নেয়াস্ত্র ফেরত চাইলেন ১৮ জন, আবেদনকারীদের মধ্যে আওয়ামী লীগ নেতাও ◈ রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ ◈ দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সাইবার সুরক্ষা আইন নিয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবে সরকার ◈ গোপালগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, হামলা-ভাঙচুর-লুটপাট ও অগ্নিসংযোগ, আহত ১০ ◈ আগামী ৫ দিন তাপমাত্রা কমার আভাস, বৃষ্টি হতে পারে ৩ বিভাগে ◈ পশ্চিমবঙ্গে গরু জবাই বন্ধে কঠোর আইন আনছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ◈ স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ দ্বিতীয় টেস্ট, দ‌ক্ষিণ আ‌ফ্রিকার বিরু‌দ্ধে ৯১ রানে অলআউট বাংলাদেশ ◈ চীনের সহযোগিতায় নির্মিত অবকাঠামো বাংলাদেশের উন্নয়নের জন্য, অন্য কোনো দেশকে লক্ষ্য করে নয়: চীনা কূটনীতিক

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৬, ০৮:০৯ সকাল
আপডেট : ২৪ নভেম্বর, ২০২৬, ০৮:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছয় মাসের জন্য চট্টগ্রাম বন্দরের সিসিটি পরিচালনার দায়িত্ব পেল 'এভারেস্ট'

চট্টগ্রাম বন্দরের চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি) ছয় মাস পরিচালনার দায়িত্ব পেয়েছে এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড। সোমবার (২৩ নভেম্বর) সীমিত দরপত্র পদ্ধতিতে (এলটিএম) সর্বনিম্ন দরদাতা হিসেবে প্রতিষ্ঠানটিকে বাছাই করা হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) থেকে প্রতিষ্ঠানটি টার্মিনালটির পরিচালন কার্যক্রম শুরু করবে।

চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করেছেন। এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড এতদিন বন্দরের জেনারেল কার্গো বার্থের অপারেটর হিসেবে দায়িত্ব পালন করে আসছিল।

বন্দর সূত্র জানায়, সীমিত দরপত্রে অপারেটর নিয়োগের লক্ষ্যে গত ১৭ নভেম্বর সিসিটি ছয় মাসের জন্য পরিচালনার দরপত্র আহ্বান করে বন্দর কর্তৃপক্ষ। পরদিন পর্যন্ত দরপত্র বিক্রির সময় নির্ধারিত ছিল। গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দরপত্র খোলার পর দেখা যায়, এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড, বিঅ্যান্ডএম-ওশেনিয়া জেভি, শামীম এন্টারপ্রাইজ (প্রাইভেট) লিমিটেড এবং দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড দরপত্র জমা দিয়েছে। এর মধ্যে ছয় মাসের জন্য ৩০ কোটি ১৫ লাখ টাকার সর্বনিম্ন দর প্রস্তাব করে এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড।

এর আগে গত ২ নভেম্বর সাইফ পাওয়ারটেক লিমিটেডের সঙ্গে বন্দরের সিসিটি পরিচালনার চুক্তির মেয়াদ শেষ হয়। পরে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠানটির মেয়াদ আরও তিন সপ্তাহ বাড়ানো হয়েছিল, যা সোমবার শেষ হয়।

চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম যুগান্তরকে বলেন, প্রতিযোগিতামূলক এলটিএম পদ্ধতিতে এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেডকে বাছাই করা হয়েছে। তারা ছয় মাসের জন্য সিসিটি পরিচালনার দায়িত্ব পেয়েছে। সোমবার রাত ১২টা ১ মিনিটে প্রতিষ্ঠানটি সিসিটির দায়িত্ব নেওয়ার কথা রয়েছে।

  • সর্বশেষ