শিরোনাম
◈ ঐতিহাসিক বৈঠক শেষে ট্রাম্প-শি-পুতিনের যৌথ ‘শান্তি ঘোষণা’ ◈ ২১ নভেম্বর থেকে টানা ৪০ দিনের কর্মসূচি ঘোষণা জামায়াতের ◈ ঐতিহাসিক রায় শুনে কান্নায় ভেঙে পড়লেন রোহিঙ্গারা : দুই হাত তুলে মোনাজাত, এবার ঘরে ফেরার স্বপ্ন ◈ ‘সন্ত্রাসী, অগ্নিসন্ত্রাসী ও খুনিদের স্পষ্ট জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ যথেষ্ট হয়েছে, আর নয়’: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎকে সৌজন্য বৈঠক বললেন ভারতীয় হাইকমিশনার ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে প্রথমবার টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ নেপাল ◈ বড় পরাজয় দি‌য়ে দক্ষিণ আফ্রিকা মিশন শুরু বাংলাদেশের ◈ গোপালগঞ্জে ফের থানায় হামলা-অগ্নিসংযোগ, এবার মুকসুদপুরে আওয়ামী লীগ-ছাত্রলীগের তাণ্ডব ◈ শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ও গঙ্গা পানি চুক্তির নবায়ন নিয়ে অনিশ্চয়তা, চাপে ভারত-বাংলাদেশ সম্পর্ক ◈ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতে ঢাকায় প্রভাব নেই, স্বাভাবিক যান চলাচল ও জনজীবন

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৬, ০৯:২০ রাত
আপডেট : ১৯ নভেম্বর, ২০২৬, ০৯:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামী সপ্তাহেই বাজারে আসছে নতুন নকশার টাকার নোট

দীর্ঘ অপেক্ষার পর আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন নকশার ২০ ও ৫০ টাকার নোট। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, প্রয়োজনীয় নিরাপত্তা ও পরিবহন ব্যবস্থা নিশ্চিত করে এসব নোট বাজারে ছাড়ার প্রস্তুতি চলছে। তবে ১০০ টাকার নোট নতুন নকশায় ছাপানো হচ্ছে না। আগের নকশার নোটই বাজারে সরবরাহ করা হবে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহেই নতুন নকশার ২০ ও ৫০ টাকার নোট বাজারে ছাড়ার পরিকল্পনা ছিল। তবে গাজীপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে নোট পরিবহনে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়নি। এ কারণে নির্ধারিত সময়ে নোট বাজারে ছাড়ার কার্যক্রম পিছিয়ে যায়।

কেন্দ্রীয় ব্যাংকের পরিকল্পনা অনুযায়ী, আগামী সপ্তাহে নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিবহনসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে নতুন নকশার নোট বাজারে ছাড়ার প্রক্রিয়া শুরু হবে।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন নকশার নোট ছাপানো ও সরবরাহের পুরো প্রক্রিয়া বেশ সময়সাপেক্ষ। প্রতিটি নোট ছাপাতে প্রায় ছয় মাস সময় লাগে। এ ছাড়া আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে নোট ছাপানোর প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহে ঘাটতি থাকায় নির্ধারিত সময়ে নোট ছাপানোর কাজ শেষ করা সম্ভব হয়নি।

Advertisement

কেন্দ্রীয় ব্যাংকে নতুন নোট পৌঁছানোর পর পর্যায়ক্রমে বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে সাধারণ মানুষের কাছে এসব নোট সরবরাহ করা হবে। ফলে গ্রাহকরা ব্যাংক থেকে নতুন নকশার ২০ ও ৫০ টাকার নোট সংগ্রহের সুযোগ পাবেন।

তবে নতুন নকশার নোট বাজারে এলেও ১০০ টাকার নোটের ক্ষেত্রে আপাতত কোনও পরিবর্তন আসছে না। আগের নকশার ১০০ টাকার নোটই বাজারে ছাড়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নতুন নকশার নোট বাজারে আসার ফলে প্রচলিত মুদ্রাব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন আসবে। তবে এসব নোট বাজারে ছাড়ার ক্ষেত্রে নিরাপত্তা ও সরবরাহ ব্যবস্থাকে গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।

  • সর্বশেষ