শিরোনাম
◈ ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, কেঁপে উঠল অস্ট্রেলিয়াও ◈ সরকার নির্ধারিত দামে ডিলাররাও পাচ্ছেন না এলপিজি, বাড়তি দাম গুনছেন ভোক্তারা ◈ উপাচার্য দিনভর অবরুদ্ধ, তিন দিনের জন্য বন্ধ জাতীয় বিশ্ববিদ্যালয় ◈ ন্যানোপ্রযুক্তি ও মহাকাশ যন্ত্র উদ্ভাবনে নাসায় কাজ করছেন বাংলাদেশি বিজ্ঞানী মাহমুদা ◈ ‎‎রাজধানীর মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ (ভিডিও) ◈ স্বামীকে তালাক দিতে পারবেন স্ত্রীও, জেনে নিন আইনে যেসব কারণে বিবাহবিচ্ছেদ করা যায় ◈ ফিরছে অর্থনৈতিক সম্ভাবনা: দুই দশক পর টেংরাটিলা গ্যাসক্ষেত্র চালুর উদ্যোগ, নতুন আশায় ভাটি অঞ্চলের মানুষ ◈ সফটওয়্যার জটিলতা ও বকেয়া বিলের কারণে ১০ দিন ধরে বন্ধ স্মার্ট এনআইডি ছাপা, অপেক্ষায় সাড়ে ৫ কোটি ভোটার ◈ যুক্তরাষ্ট্রের ডিএফসির ঋণ ও বিনিয়োগ সহায়তা পাওয়ার যোগ্য দেশের তালিকায় বাংলাদেশ ◈ এমপিদের উদ্দেশে স্পিকারের বক্তব্য মুগ্ধ হয়ে শুনল পুরো সংসদ (ভিডিও)

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৬, ০৮:২৪ সকাল
আপডেট : ১৭ নভেম্বর, ২০২৬, ০৮:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একই সোনা, দামে বিশাল ফারাক : দুবাইয়ের চেয়ে বাংলাদেশে ভরিতে ৪৮ হাজার টাকা বেশি

বাংলাদেশের তুলনায় সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে সোনার দাম অনেক কম। বিশেষ করে ২২ ক্যারেটের এক ভরি সোনার দামে দুই দেশের মধ্যে পার্থক্য প্রায় ৪৮ হাজার টাকা। ২১ ক্যারেটের ক্ষেত্রে এই পার্থক্য প্রায় ৪৫ হাজার টাকা এবং ১৮ ক্যারেটে প্রায় ৩৯ হাজার টাকা।

সোমবার (১৬ নভেম্বর) দুবাইসিটিঅবগোল্ড.কমের বাজারদর ও বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সর্বশেষ নির্ধারিত দাম তুলনা করে এ চিত্র পাওয়া গেছে।

দুবাইসিটিঅবগোল্ড.কমের তথ্য অনুযায়ী, দেশটিতে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৬৯ হাজার ৫২৮ টাকা।

বাংলাদেশে একই ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা। অর্থাৎ দামের পার্থক্য ৪৮ হাজার ৬৪ টাকা।

Advertisement

একইভাবে ২১ ক্যারেটের ভরিতে পার্থক্য ৪৫ হাজার ১৯৪ টাকা এবং ১৮ ক্যারেটে ৩৯ হাজার ১৫৬ টাকা।

বাংলাদেশে সর্বশেষ শনিবার সোনার গহনার দাম কমায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এদিন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয় ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা।

২১ ক্যারেটের দাম ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা এবং ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা।

সোমবার দুবাইসিটিঅবগোল্ড.কমের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশটিতে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম ৪৬২ দশমিক ২৫ দিরহাম। ২২ ক্যারেটের দাম ৪২৮ দিরহাম, ২১ ক্যারেটের দাম ৪১০ দশমিক ৫০ দিরহাম এবং ১৮ ক্যারেটের দাম ৩৫১ দশমিক ৭৫ দিরহাম।

২৪ ক্যারেট সোনার প্রতি গ্রাম দাম ৪৬২ দশমিক ২৫ দিরহাম হলে, এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম প্রায় ৫ হাজার ৩৯১ দিরহাম। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৮৩ হাজার ৭৮ টাকা।

২২ ক্যারেট সোনার প্রতি গ্রাম দাম ৪২৮ দিরহাম হলে, এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ৪ হাজার ৯৯২ দিরহাম। বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৬৯ হাজার ৫২৮ টাকা।

২১ ক্যারেট সোনার প্রতি গ্রাম দাম ৪১০ দশমিক ৫০ দিরহাম হলে, এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ৪ হাজার ৭৮৮ দিরহাম। বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৬২ হাজার ৬০০ টাকা।

১৮ ক্যারেট সোনার প্রতি গ্রাম দাম ৩৫১ দশমিক ৭৫ দিরহাম, এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম প্রায় ৪ হাজার ১০২ দিরহাম। বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৩৯ হাজার ৩০৩ টাকা।

তবে দুবাইয়ের বাজারদর ও বাংলাদেশের গহনার নির্ধারিত দামের মধ্যে মজুরি, ভ্যাট ও অন্যান্য খরচের পার্থক্য থাকায় এই তুলনাকে সরাসরি সমমানের গহনার দাম হিসেবে বিবেচনা করা যাবে না।

  • সর্বশেষ