শিরোনাম
◈ লোকাল এলসি তথ্য আদান-প্রদানে বাংলাদেশ ব্যাংকের নতুন প্ল্যাটফর্ম ‘বার্তা’, বছরে সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার ◈ আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার: রাষ্ট্রপতি ◈ কারাফটকে মায়ের শেষ দেখা পেল ১৪ বছরের তূর্য, পাঁচ মিনিটের জন্য সন্তানের মরদেহ দেখলেন কারাবন্দী শারমিন ◈ ভেনিসে বাঁধনের ওপর হামলা: ইতালির পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে তিন বাংলাদেশি, হেফাজতে মোবাইল ফোন ◈ পাঁচ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা, চার লেনে যুক্ত হবে দেশের সব জেলা ◈ শ্রমিক অসন্তোষ ও নাশকতা ঠেকাতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী, আহত পুলিশ সদস্যদের পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে দলাদলি ও ব্যক্তিস্বার্থের বিরোধ নয়, শিক্ষার পরিবেশ বজায় রাখার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ খেজুরের রস ছাড়াই তৈরি হচ্ছে ‘খাঁটি গুড়’, রাজশাহীতে দেড় শতাধিক কারখানায় ভেজাল গুড়ের রমরমা ব্যবসা ◈ একজন সাংবাদিক আমাকে ফোন করে বললেন, ‘মাননীয় মন্ত্রী, আপনি কখন পদত্যাগ করছেন?’ (ভিডিও) ◈ ‘মাইর খাওয়ার মধ্যে নেই, একটা মারলে দুইটা মারব—প্রয়োজনে জামায়াত ছেড়ে দেব’: আমির হামজা (ভিডিও)

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৬, ০১:৫২ রাত
আপডেট : ১৪ অক্টোবর, ২০২৬, ১১:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জালিয়াতি ঠেকাতে ই-চালানে ‘আর’ ও ‘সিপি’ নম্বর যুক্ত করল চট্টগ্রাম বন্দর

পণ্য খালাসে নিরাপত্তা জোরদার, সেবা বাড়ানো ও জালিয়াতি প্রতিরোধে অনলাইন ই-চালান ব্যবস্থায় পেমেন্ট নিশ্চিতকরণের জন্য দুটি নম্বর যুক্ত করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)।  

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব (অতিরিক্ত দায়িত্ব) সৈয়দ রেফায়েত হামিমের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বন্দরের সেবা কার্যক্রম আরও দ্রুত, আধুনিক ও সহজ করার পাশাপাশি জালিয়াতি রোধে টার্মিনাল অপারেটিং সিস্টেমের (টিওএস) আওতায় অনলাইন ই-চালানে বিল অব এন্ট্রির 'আর নম্বর' এবং 'সিপি নম্বর' যুক্ত করা হয়েছে। 'আর নম্বর'র মাধ্যমে শুল্ক ও কর পরিশোধের তথ্য এবং 'সিপি নম্বর'র মাধ্যমে বন্দরের ফি ও মাশুল পরিশোধের তথ্য যাচাই করা যাবে।

এই ব্যবস্থার ফলে পণ্যবাহী যানবাহন বন্দর থেকে বের হওয়ার অনুমতি দেওয়ার আগে সংশ্লিষ্ট বিভাগগুলো সহজেই কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষের পাওনা পরিশোধের বিষয়টি যাচাই করতে পারবে।

বন্দর থেকে পণ্য সরবরাহ ও গেট দিয়ে যানবাহন বের করার ক্ষেত্রে অনলাইন ই-চালান চূড়ান্ত নথি হিসেবে ব্যবহৃত হয়। এ কারণে ই-চালানে পেমেন্ট নিশ্চিতকরণের দুটি নম্বর যুক্ত হওয়ায় প্রযোজ্য সব শুল্ক, কর, ফি ও মাশুল পরিশোধের বিষয়টি নিশ্চিত করা সহজ হবে।

নতুন এই সুবিধা গ্রহণ করে সেবা নেওয়ার জন্য আমদানিকারক, পণ্যগ্রহীতা, শিপিং এজেন্ট, ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্টসহ বন্দরের অন্যান্য ব্যবহারকারীদের অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

  • সর্বশেষ